1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি

১৪ ফেব্রুয়ারি সুরঞ্জিত সেনের শ্রাদ্ধ- প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ

  • Update Time : শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৩৫৬ Time View

স্টাফ রিপোর্টার::প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করেছেন সদ্য প্রয়াত আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী ড. জয়া সেনগুপ্ত ও তার একমাত্র ছেলে সৌমেন সেনগুপ্ত।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় জাতীয় সংসদে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে তারা সাক্ষাত করেন।

প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাত শেষে সৌমেন সেনগুপ্ত বলেন, আমরা ১৪ ফেব্রুয়ারি ঢাকেশ্বরি মন্দিরে বাবার শ্রাদ্ধানুষ্ঠান করবো। এবং ১৭ ফেব্রুয়ারি সংসদ ভবনে লাউঞ্জে একটি অনুষ্ঠানের আয়োজন করবো। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর অনুমতি নিতে ও তাকে আমন্ত্রণ জানাতেই মূলত প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছি।

সাক্ষাতকালে তাদের সঙ্গে ছিলেন সুরঞ্জিত সেনগুপ্তের পুত্রবধূ রাখী সেনগুপ্ত, তার মা মায়ারানী ভৌমিক এবং সুরঞ্জিত সেনগুপ্তের ব্যক্তিগত সহকারী কামরুল হক।

প্রধানমন্ত্রীকে এ সময় সুনামগঞ্জের বিভিন্ন সমস্যা সম্পর্কে অবহিত করেন তারা। একই সঙ্গে আগামীতে সুরঞ্জিত সেনগুপ্তের পরিবারের ভালোমন্দের দিকে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

সাক্ষাতকালে জয়া সেনগুপ্ত প্রধানমন্ত্রীকে বলেন, আপনি আমাদের অভিভাবক, আপনি আমাদের দিকে খেয়াল রাখবেন। এ সময় প্রধানমন্ত্রী তাকে আশ্বস্থ করে বলেন, অবশ্যই যে কোন বিষয়ে আপনারা আমার কাছে আসবেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com