1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী হাইকোর্টের নির্দেশনায় দায়িত্বে ফিরলেন সুনামগঞ্জের দুই ইউপি চেয়ারম্যান

ফেসবুকের ভুয়া অ্যাকাউন্ট বন্ধ হতে যাচ্ছে

  • Update Time : শনিবার, ১৫ এপ্রিল, ২০১৭
  • ৫২৮ Time View

স্টাফ রিপোর্টার:: বাংলাদেশের অনেক ফেসবুক ব্যবহারকারীর আইডি বন্ধ হয়ে গেছে। শনিবার থেকে এমন হচ্ছে বলে অনেকেই অভিযোগ করেছেন।

ফেসবুক সিকিউরিটি টিমের পক্ষ থেকে বলা হচ্ছে, ভুয়া অ্যাকাউন্ট ঠেকানোর কার্যকর উপায় হিসেবে উন্নত ব্যবস্থা নিয়েছে ফেসবুক। এ ক্ষেত্রটিকে উন্নত করলে ফেসবুক কমিউনিটি উন্নত হবে। এটা বিজ্ঞাপনদাতা, প্রকাশক, সহযোগীসহ সবার কাজে আসবে।

ছয় মাস ধরে চলা ‘স্প্যাম অপারেশনের’ একটি নতুন পদক্ষেপ শনিবার গ্রহণ করার কথা বলেছে ফেসবুক।

ফেসবুকের প্রটেক্ট অ্যান্ড কেয়ার টিমের কারিগরি প্রোগ্রাম ব্যবস্থাপক শবনম শেখ এক ব্লগ পোস্টে বলেছেন, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, সৌদি আরবসহ অন্যান্য কয়েকটি দেশ থেকে আসা ভুয়া লাইক ও মন্তব্য ঠেকাতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। দেখা গেছে, অ্যাকাউন্ট তৈরির পরিবর্তে যৌথভাবে লাইক সংগ্রহ করার নেটওয়ার্ক পরিচালনা করা হয়। প্রক্সি ব্যবহার করে অবস্থান লুকানো হয়।

ফেসবুক দাবি করেছে, তাদের সিস্টেম অবৈধ কার্যক্রম পরিচালনার সঙ্গে যুক্ত বিশাল একটি গ্রুপকে শনাক্ত করেছে এবং বিশাল ভুয়া লাইক সরিয়ে ফেলেছে। তারা সহযোগীদের কাছ থেকেও সন্দেহজনক কার্যক্রমে যুক্ত অ্যাকাউন্ট শনাক্তে সাহায্য পেয়েছে। ভুয়া অ্যাকাউন্ট সরানোয় যেসব পেজে ১০ হাজারের বেশি লাইক আছে, তাতে ৩ শতাংশ লাইক কমবে।

সন্দেহজনক কর্মসূচিতে বাধা দেওয়ায় এই স্প্যামার নেটওয়ার্ককে প্রতিরোধ করা যাবে বলে মনে করছে ফেসবুক। ফেসবুক নিরাপদ রাখতে ভুয়া লাইক আরও দ্রুত শনাক্ত করা ও ফেসবুক নিরাপদ রাখার কথা বলছে ফেসবুক কর্তৃপক্ষ।

এখন বন্ধ হওয়া অ্যাকাউন্ট চালু করতে যাচাই (ভেরিফিকেশন) প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে বলছে ফেসবুক। জাতীয় পরিচয়পত্র, মেইল ঠিকানা ও অ্যাকাউন্ট নাম ফেসবুকের কাছে পাঠিয়ে তা পর্যালোচনার জন্য জমা দিতে বলা হচ্ছে। হেল্প সেন্টারে গিয়ে ‘সাবমিট অ্যান আপিল’ লিংকে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিলে তা পর্যবেক্ষণে রাখছে ফেসবুক।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com