1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী হাইকোর্টের নির্দেশনায় দায়িত্বে ফিরলেন সুনামগঞ্জের দুই ইউপি চেয়ারম্যান

রোববার থেকে চালু হচ্ছে ফ্রি ইন্টারনেট সেবা

  • Update Time : শনিবার, ৯ মে, ২০১৫
  • ১৩২১ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:: দেশে চালু হচ্ছে ফ্রি ইন্টারনেট সেবা। রোববার(১০ মে’২০১৫) থেকে দেশের গ্রাহকগণ এই সুবিধা ভোগ করতে পারেবন। সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, রবি আজিয়াটা এবং ফেসবুকের উদ্যোগে এই সেবা চালু হচ্ছে।
ইন্টারনেট ডট ওআরজির (internet.org) প্রকল্পের মাধ্যমে এ সুবিধা পাওয়া যাবে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের কর্মকর্তারা জানান, প্রথম পর্যায়ে জাতীয় তথ্য বাতায়ন, সার্ভিস পোর্টাল, ন্যাশনাল ফর্ম পোর্টাল এবং কিছু সংবাদপত্রসহ কিছু সরকারি ওয়েবসাইট বিনামূল্যে লগইন সুবিধা পাওয়া যাবে। পর্যায়ক্রমে সরকারের সব সেবা সাইট এর আওতায় আসবে।রোববার সকাল ১১টায় রাজধানীর একটি হোটেলে এই কার্যক্রমের উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের জনসংযোগ কর্মকর্তা আবু নাছের।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন তথ্য ও প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
এছাড়া ফেসবুক ও রবির কর্মকর্তাগণ উপস্থিত থাকেবন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com