1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী

১৭ হাজার টাকায় ল্যাপটপ আনল গুগল

  • Update Time : মঙ্গলবার, ১৯ মে, ২০১৫
  • ৬৯৪ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:: স্মার্টফোনের পর এবার ল্যাপটপও বাজারে আনল গুগল। সংস্থাটি দাবি করেছে, বাজারে যত সস্তা ল্যাপটপ পাওয়া যায়, ক্রোমবুক শুধু প্রযুক্তির দিক থেকেই নয়, দামের দিক থেকেও রীতিমতো টেক্কা দেবে। OEM জোলো এবং নিক্সিয়নের সঙ্গে মিলে এই ল্যাপটপ তৈরি করেছে গুগল।

তবে এখন শুধু ভারতের বাজারে ই-কমার্স সাইট স্ন্যাপডিল এবং আমাজনেই মিলবে এই ল্যাপটপ। আগামীতে অন্যান্য বাজারে পাওয়া যাবে। আপাতত ২টি মডেলে পাওয়া যাচ্ছে— ক্রোমবুক ইউনিটস এবং ক্রোমবুক ফ্লিপ।

সোমবার ভারতের সংবাদ মাধ্যম টেকক্রুঞ্জের এক খবরে জানানো হয়েছে, এ দুই মডেলে রয়েছে ১১.৬ ইঞ্চি TFT ডিসপ্লে। রেজোলিউশন প্রথমটিতে ১৩৬৬x৪৬৮ এবং দ্বিতীয়টিতে ১৩৬৬x৭৬৮ পিক্সেল। ১.৮ গিগাহার্জ A17 রকচিপ কোয়াডকোর প্রসেসর, ২ জিবি DDR3 র্যা ম, ইনবিল্ড মেমোরি ১৬ ডিবি। তার মধ্যে প্রায় ৯ জিবি ব্যবহার করা যাবে।

একটা SD কার্ড স্লট রয়েছে, ২টি ইউএসবি এবং ১টি HDMI পোর্ট রয়েছে। স্ক্রিনের ওপর ভিডিও চ্যাটের জন্য ১ মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে। ইনবিল্ড ব্লু-টুথও (4.0) রয়েছে। 4200mAH ব্যাটারি দেওয়ার জন্য ব্যাকআপ টাইমও ভালো। প্রায় ৮-১০ ঘণ্টা। গুগল ক্রোমের লেটেস্ট ভার্শনের অপারেটিং সিস্টেম প্রিলোডেড রয়েছে।

সব মিলিয়ে এর দাম ধরা হয়েছে ২১২ ডলার থেকে ২২০ ডলারের মধ্যে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৭ হাজার টাকা বা তার কাছাকাছি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com