1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে নৌকাডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করলেন এমপি, দিলেন অনুদান জগন্নাথপুরে শফিকুল আহমদ ভূঁইয়া ইসলামিক সেন্টারে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জগন্নাথপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের ভোটযুদ্ধ কাল:ভোটারের রায়ের অপেক্ষা সিলেটে ট্রিপল মার্ডার,বাবা-মায়ের শেষ বিদায়ে প্রবাসী সন্তানরা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ আজ আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর ইসলামের দৃষ্টিতে বন্ধুত্ব ও বিরোধের মানদণ্ড এসএসসির রেজাল্ট দেখতে বেরিয়ে নিখোঁজ পরীক্ষার্থী ৪ দিন পর উদ্ধার সীতাকুণ্ডের জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় ৯ জনের মৃত্যু রাহুলের হুঁশিয়ারি ‘পদত্যাগ না করা পর্যন্ত মোদি-অমিতকে ঘুমাতে দেব না’

লন্ডনে ৯০ মিনিটে পাঁচটি এসিড হামলা, আতংকে মুসলিমরা

  • Update Time : শুক্রবার, ১৪ জুলাই, ২০১৭
  • ২৯১ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: লন্ডনে ৯০ মিনিটের ব্যবধানে বৃহস্পতিবার রাতে পাঁচটি এসিড হামলার ঘটনা ঘটেছে। একটি মোপেডে (ছোট মোটরসাইকেল) করে দু’জন এ হামলা চালায়। খবর দ্য ইন্ডিপেন্ডেন্টের। মেট্রোপলিটন পুলিশের জানায়, এসিডে ঝসলে যাওয়া একজনের অবস্থা ঝুকিপূর্ণ।
হামলার ঘটনাগুলোর যোগসূত্র রয়েছে। এ ঘটনায় এক কিশোরকে আটক করেছে পূর্ব লন্ডনের পুলিশ।
শুরুতে রাত সাড়ে ১০টার দিকে দুই কিশোর কুইন্সব্রিজ রোড এলাকায় ৩২ বছর বয়সী এক মোপেড আরোহীর মুখে এসিড ছুড়ে মারে। পরে তারা মোপেডটি নিয়ে পালিয়ে যায়।
এ হামলার মাত্র ২০ মিনিট পরে ইসলিংটনের হাইবুরি কর্নারের আপার স্ট্রিট জংশনে অপর এক ব্যক্তির ওপর এসিড হামলা চালানো হয়।
রাত ১১টা পাঁচ মিনিটের দিকে হামলাকারীরা শোরডিচ হাই স্ট্রিট এলাকায় এক ব্যক্তির মুখ এসিডে ঝলসে দেয়। এর ১৫ মিনিট পর কেযনোভ রোডে অপর এক ব্যক্তি এসিড হামলার শিকার হন।
আর সর্বশেষ হামলাটি ঘটে রাত ১১টা ৩৭ মিনিটে, চ্যাটসওর্থ রোডের ট্রাফিকে নিজের মোপেডে বসে থাকা অবস্থায় এক ব্যক্তির মুখে এসিড ছুড়ে মারে ওই হামলাকারীরা। এরপর তার মোপেডটি নিয়ে পালিয়ে যায় তারা।
লন্ডনজুড়ে এই এসিড হামলার পর আতঙ্কে আছেন দক্ষিণ এশীয় ও মুসলিমরা। কারণ কয়েকদিন আগে এ ধরনের ঘটনার পর রেশম খান নামের উঠতি মডেল ও তার কাজিন জামিল মুখতারকে এসিডে ঝলসে দেওয়া হয়।
এদিকে কয়েকদিন আগে কাউন্টি খেলতে যাওয়া বাংলাদেশি ওপেনার তামিম ইকবালের স্ত্রী-সন্তানের ওপর এসিড হামলার চেষ্টা হয় বলে গুঞ্জন ওঠে। এসেক্সের হয়ে না খেলে তামিম দেশে ফিরে এলে গুঞ্জনের ডালপালা মেলে। এ নিয়ে দেশ-বিদেশের বিভিন্ন পত্রিকায় খবর ছাপা হলেও তামিম ইকবাল সেটা স্বীকার করেননি।
তবে সর্বশেষ সিরিজ এসিড হামলার ঘটনা দেখিয়ে দিচ্ছে, ব্রিটেনে এসিড হামলা আতঙ্কের যৌক্তিকতা রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com