1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে নৌকাডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করলেন এমপি, দিলেন অনুদান জগন্নাথপুরে শফিকুল আহমদ ভূঁইয়া ইসলামিক সেন্টারে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জগন্নাথপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের ভোটযুদ্ধ কাল:ভোটারের রায়ের অপেক্ষা সিলেটে ট্রিপল মার্ডার,বাবা-মায়ের শেষ বিদায়ে প্রবাসী সন্তানরা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ আজ আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর ইসলামের দৃষ্টিতে বন্ধুত্ব ও বিরোধের মানদণ্ড এসএসসির রেজাল্ট দেখতে বেরিয়ে নিখোঁজ পরীক্ষার্থী ৪ দিন পর উদ্ধার সীতাকুণ্ডের জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় ৯ জনের মৃত্যু রাহুলের হুঁশিয়ারি ‘পদত্যাগ না করা পর্যন্ত মোদি-অমিতকে ঘুমাতে দেব না’

বৃটেনের সবথেকে ধনী নারীর বিলাসবহুল অবকাশযাপন

  • Update Time : শুক্রবার, ৪ আগস্ট, ২০১৭
  • ৩৫৪ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: তার সম্পদের পরিমান রাণী এবং জে. কে. রাওলিং এর মোট সম্পদের চেয়েও বেশি। কিন্তু তিনি হয়তো সবার কাছে ততটা পরিচিত নন। গণমাধ্যমে সহসা তাকে নিয়ে প্রতিবেদনও হয় না। ৪৬ বছর বয়সী এই নারীর মোট সম্পদের পরিমান ১১৫০ কোটি পাউন্ড। তার নাম কিরস্টি বেরতারেলি।
ডেইলি মেইলের ফটোগ্রাফারের ক্যামেরায় উঠে এসেছে বেরতারেলির নিজস্ব সুপারইয়াচে অবকাশযাপনের মুহুর্ত। জাহাজটিতে জ্বালানি ভর্তি করতেই খরচ হয় আড়াই লাখ পাউন্ড। সাবেক এই বিউটিকুইনের জন্য সুপারইয়াচটি বানাতে দিয়েছিলেন তার বিলিয়নেয়ার স্বামী এরনেস্টো (৫১)। ৩১৪ ফুট লম্বা এই সুপারইয়াচের নাম ভাভা ২ যার মূল্য ১০ কোটি পাউন্ড। বেরতারেলি দম্পতির তিন সন্তান রয়েছে। পরিবারটি অত্যন্ত বিলাসবহুল জীবন যাপন করে থাকে। নিজেদের এই সুপারইয়াচে মাসের পর মাস কাটিয়ে দেন তারা। বিশাল এই জাহাজের ওপরের ডেকে সম্প্রতি তাদের সময় কাটাতে দেখা যায়।

দারুণ এই ইয়াচটি তৈরি করতে কাজ করেছেন ২০০ কারিগর। তাদের পুরোনো ১৫৪ ফুট নৌকার জায়গায় বানানো হয় ১০ কোটি পাউন্ডের এই সুপারইয়াচ।
মিসেস বেরতারেলি সাবেক মিস ইউকে ছিলেন। ১৯৯৭ সালে তিনি সুইজারল্যান্ডের সবথেকে ধনী ব্যক্তি এরনেস্তো বেরতারেলির প্রেমে পড়েন। পরে গাটছড়া বাধেন তারা। ২০০০ সালে তাকে ঘোষণা করা হয় বৃটেনের সবথেকে ধনী নারী হিসেবে।
সুত্র-মানবজমিন

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com