1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম:
সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

সিরিয়ায় বিমান হামলায় একই পরিবারের ১৪জন নিহত

  • Update Time : বুধবার, ৯ আগস্ট, ২০১৭
  • ৩০৩ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: সিরিয়ার উত্তরাঞ্চলীয় রাকায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটের একাধিক বিমান হামলায় ২৯ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। মঙ্গলবার যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের পক্ষ থেকে এমন দাবি করা হয়েছে। অবজারভেটরি জানায়, সোমবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চালানো বিমান হামলায় ৯ নারী ও ১৪ শিশু নিহত হয়েছে।

সংগঠনটির দাবি, নিহত ১৪ জন একই পরিবারের সদস্য। তারা জঙ্গিসংগঠন ইসলামিক স্টেটের (আইএস) একসময়কার ঘাঁটি পালমিরা থেকে পালিয়ে রাকায় গিয়েছিল। অবজারভেটরি আরও জানায়, বিমান হামলায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে। তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

সম্প্রতি ইরাকের মসুল শহর থেকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনী আইএসকে হটিয়ে দেয়। এর পর থেকে যৌথ বাহিনী সিরিয়ায় আইএসের কার্যত রাজধানী রাকায় নজর দেয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com