1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম:
অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা

যাত্রীর পেটে ৮০ লাখ টাকার সোনা

  • Update Time : রবিবার, ১৩ আগস্ট, ২০১৭
  • ৩৪০ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দরে এক যাত্রীর পেট থেকে ৮০ লাখ টাকা মূল্যমানের ১৪টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক ও গোয়েন্দা অধিদপ্তর। রোববার সকালে দুবাই থেকে আসা একটি ফ্লাইটের এক যাত্রী আবুল মনসুর (৪২) পেটে করে ১৪টি স্বর্ণের বার আনেন। যার ওজন ১ কেজি ৬২৪৫ গ্রাম। গতিবিধি সন্দেহ করে ঔ যাত্রীকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে স্বর্ণের বারের কথা স্বীকার করেন। পরে বিশেষ কৌশলে তার পেটের ভেতর থেকে স্বর্ণের বারগুলো বের করে আনা হয়। আবুল মনসুরের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায়।
শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নূরুল হুদা আজাদ জানান, সকালে দুবাই থেকে আগত বিমান যাত্রী আবুল মনসুর গ্রীন চ্যানেল অতিক্রমকালে তার গতিবিধি সন্দেহ হলে তাকে আটক করে জিজ্ঞাসাবাদের পর সে স্বীকার করে তার পেটের ভিতরে (রেক্টামে) স্বর্ণ এনেছে। অবৈধভাবে স্বর্ণের বার পাচার করায় তাকে আটক করা হয়েছে বলে জানান তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com