1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
সড়কের পাশে অপেক্ষারত বাসযাত্রীদের চাপা দিল লরি, প্রাণ গেল ৫ জনের ওমানে ১৮ দিন ধরে নিখোঁজ হবিগঞ্জের যুবক চার সন্তানকে প্রতিষ্ঠিত করেও শেষ বয়সে একা, ভাড়া বাসায় মিলল মায়ের পচনধরা মরদেহ প্রধানমন্ত্রীর সফর, জাপানে আজ শীর্ষ বৈঠক, সই হতে পারে আট সমঝোতা স্মারক দেশ ও জাতির সমৃদ্ধির জন্য প্রয়োজন সম্মিলিত তওবা ‘আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা’ সুনামগঞ্জে মহানবী (সা.)–কে নিয়ে ফেসবুকে কটূক্তি, যুবক পুলিশ হেফাজতে জগন্নাথপুরে অপপ্রচার রোধে সভা: `সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার সম্প্রীতির জন্য বড় হুমকি’  সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সিলেটে একদিনে তিন মরদেহ উদ্ধার

স্মার্টফোন তাড়াবে মশা!

  • Update Time : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৭
  • ৫৯৫ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :;
মশার জ্বালায় অস্থির? হাতে স্মার্টফোন আছে না! স্মার্টফোন দিয়েই এখন মশা তাড়ানো যায়। সম্প্রতি মশা তাড়ানোর প্রযুক্তি-সুবিধার মোবাইল ফোন উন্মুক্ত করেছে এলজি। ভারতের বাজারে কে ৭ আই নামের উন্মুক্ত করা ফোনটির সঙ্গে বিশেষ কভার দিচ্ছে এলজি।

ফোনটির পেছনে বসানোর জন্য দেওয়া এ বাড়তি কভারটি মশা তাড়ানোর কাজে লাগানো যাবে। প্রয়োজনে ওই কভারটি স্মার্টফোনে পরালে তা আলট্রাসনিক শব্দ তৈরি করবে, যা মশার হাত থেকে মুক্তি দেবে। অ্যান্ড্রয়েড মার্শম্যালো অপারেটিং সিস্টেমচালিত ফোনটি ভারতের বাজারে ৭ হাজার ৯৯০ রুপিতে বিক্রি হবে।
নতুন স্মার্টফোনটি সম্পর্কে এলজির কর্মকর্তারা বলছেন, অনন্য উদ্ভাবনের ক্ষেত্রে বরাবরই এগিয়ে এলজি। মশা তাড়ানোর প্রযুক্তি স্মার্টফোন যুক্ত করার মাধ্যমে মানুষের দৈনন্দিন জীবনের আরও কাছে যাবে এ প্রযুক্তি।
এলজির কর্মকর্তারা বলেন, ফোনটি ৩০ কিলোহার্টজ আলট্রসনিক শব্দ তরঙ্গ সৃষ্টি করে, যা মানুষের জন্য ক্ষতিকর নয়। কিন্তু এটি মশাকে দূরে রাখে। ফোনটি তৈরিতে কোনো ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করা হয়নি। কভার পরানো হলে স্মার্টফোনের পেছনের স্পিকার সক্রিয় হয়ে ওই শব্দ তৈরি করে। ফোনটি একটি স্ট্যান্ডে রেখে দিতে হয়। দুই সিমের ফোনটিতে ৫ ইঞ্চি মাপের ডিসপ্লে, কোয়াড কোর প্রসেসর ও ২ জিবি র‍্যাম রয়েছে। এর পেছনে ৮ ও সামনে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা আছে। এর বিল্টইন স্টোরেজ ১৬ জিবি। এটি মাইক্রোএসডি কার্ড সমর্থন করে। এর ব্যাটারি ২ হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ার। তথ্যসূত্র: এনডিটিভি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com