1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে নৌকাডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করলেন এমপি, দিলেন অনুদান জগন্নাথপুরে শফিকুল আহমদ ভূঁইয়া ইসলামিক সেন্টারে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জগন্নাথপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের ভোটযুদ্ধ কাল:ভোটারের রায়ের অপেক্ষা সিলেটে ট্রিপল মার্ডার,বাবা-মায়ের শেষ বিদায়ে প্রবাসী সন্তানরা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ আজ আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর ইসলামের দৃষ্টিতে বন্ধুত্ব ও বিরোধের মানদণ্ড এসএসসির রেজাল্ট দেখতে বেরিয়ে নিখোঁজ পরীক্ষার্থী ৪ দিন পর উদ্ধার সীতাকুণ্ডের জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় ৯ জনের মৃত্যু রাহুলের হুঁশিয়ারি ‘পদত্যাগ না করা পর্যন্ত মোদি-অমিতকে ঘুমাতে দেব না’

কামড়ে ধর্ষকের ছেঁড়া কান নিয়ে থানায় হাজির নির্যাতিতা

  • Update Time : রবিবার, ৮ অক্টোবর, ২০১৭
  • ৩০১ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::
তিনি যে গণধর্ষণের শিকার হয়েছেন কিছুতেই মানতে চাননি পুলিশ কর্মীরা। তাই অভিযোগও নেননি।
শেষে প্রমাণ দিতে এক ধর্ষকের কাটা কান নিয়ে পুলিশ কর্মকর্তার ঘরে হাজির হন নির্যাতিতা। সম্ভ্রম বাঁচাতে গণধর্ষণের রাতেই যে কানটি তিনি কামড়ে ছিঁড়ে নিয়েছিলেন। এমন ‘প্রমাণ’ পেয়ে অবশেষে তদন্ত শুরু করেছে পুলিশ।

বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের আলিগড়ে। সোমবার রাতে গণধর্ষণের শিকার হন তিনি। নির্যাতিতার দাবি, ওই রাতে সন্তানের সঙ্গে ঘরের ভেতরে শুয়েছিলেন তিনি। তার স্বামী ছিলেন ঘরের বাইরে। রাতে স্থানীয় চার যুবক ঘরের ভিতরে ঢুকে তাকে ধর্ষণ করে। তার চিৎকারে স্বামী ঘরে এলে তাঁর উপরও চড়াও হয় অভিযুক্তরা। তখনই ধস্তাধস্তির সময় সম্ভ্রম বাঁচাতে এক দুষ্কৃতীর কান কামড়ে ছিঁড়ে নেন নির্যাতিতা।

সোমবার রাতের ওই ঘটনার পরদিনই আলিগড় থানায় যান সেই নারই ও তার স্বামী। কিন্তু তাদের অভিযোগ, পুলিশ তাদের অভিযোগ নিতে অস্বীকার করে। তিনি যে সত্যিই গণধর্ষণের শিকার, তা কিছুতেই মানতে চাইছিল না পুলিশ।

তিনি জানান, এই ভাবে তিন দিন কেটে যায়, হাজার কান্নাকাটিতেও কাজ হয়নি। অভিযুক্তেরা তাদের হুমকি দিচ্ছে বলার পরও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। এরপরেই কামড়ে ছিঁড়ে ফেলা কানের টুকরো নির্যাতিতা নিয়ে সোজা হাজির হন আলিগড়ের এসএসপি রাজেশ পাণ্ডের অফিসে।

কানের টুকরো দেখে তাজ্জব হয়ে যান তিনি। পুরোটা শোনার পর তড়িঘড়ি তদন্ত শুরু করার নির্দেশ দেন তিনি। এতদিন সেই নারীর অভিযোগ কেন নেওয়া হচ্ছিল না তাও জানার চেষ্টা করছেন তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com