1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম:
সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

নবীগঞ্জে শীলতাহানির অভিযোগে ১৫ দিনের কারাদন্ড

  • Update Time : বৃহস্পতিবার, ১১ জুন, ২০১৫
  • ৪৭৮ Time View

রাকিল হোসেন নবীগঞ্জ(হবিগঞ্জ)সংবাদদাতা :নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের বড়াকোনা গ্রামের কৃষ্ণ নাথ (৪৫) নামের এক ব্যক্তিকে স্থানীয় ব্র্যাক স্কুলের শিক্ষিকাকে উত্তোক্ত ও শীলতাহানির দায়ে গত বুধবার রাতে ভ্রাম্যমান আদালতের বিচারক ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন। সাজাপ্রাপ্ত কৃষ্ণ নাথ ওই গ্রামের উদয় নাথের ছেলে। সে দীর্ঘদিন ধরে ওই শিক্ষিকাকে রাস্তা-ঘাটে উত্তোক্ত ও ইভটিজিং করে আসছিল।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানাযায়, উপজেলার ওই ইউনিয়নের ভরপুর ব্র্যাক স্কুলের শিক্ষিকা বড়াকোনা গ্রামের সুভাষ দেবের মেয়ে পুর্নীমা দেবকে দীর্ঘ ২/৩ মাস ধরে একই গ্রামের উদয় নাথের ছেলে কৃষ্ণ নাথ (৪৫) স্কুলে আসা যাওয়ার পথে উত্তোক্ত ও ইভটিজিং করে আসছিল। গতকাল বুধবার বিকালে ওই শিক্ষিকা স্কুল থেকে বাড়ি ফেরার পথে লম্পট কৃষ্ণ নাথ পথরোধ করিয়া তাকে শ-ীলতাহানির চেষ্টাকালে স্থানীয় লোকজন ছুটে এসে তার ইজ্জত রক্ষা করে। খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই নুর মোহাম্মদ এর নেতৃত্বে একদল পুলিশ বড়াকোনা গ্রাম থেকে কৃষ্ণ নাথকে গ্রেফতার করে। পরে রাত সাড়ে ৮টার দিকে ভ্রাম্যমান আদালতের বিচারক নবীগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভুমি) মোঃ আনোয়ার হোসেন এর আদালতে হাজির করলে আদালত স্বাক্ষ প্রমান এবং গ্রেফতারকৃত কৃষ্ণ নাথের স্বীকারোক্তির ভিত্তিতে দঃবিঃ ১৮৬০ আইনের ৫০৯ ধারা মোতাবেক আসামীর বয়সের দিক বিবেচনা ও ভবিষ্যতে সংশোধন হওয়ার দিক বিবেচনা করে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com