1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে জগন্নাথপুরে বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাস্তায় দাঁড়িয়ে ভাঙচুর করার রাজনীতির দিন এখন নেই: প্রধানমন্ত্রী তাহিরপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলায় যুবক নিহত, আহত ৪ জগন্নাথপুরে নৌকাডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করলেন এমপি, দিলেন অনুদান জগন্নাথপুরে শফিকুল আহমদ ভূঁইয়া ইসলামিক সেন্টারে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জগন্নাথপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের ভোটযুদ্ধ কাল:ভোটারের রায়ের অপেক্ষা সিলেটে ট্রিপল মার্ডার,বাবা-মায়ের শেষ বিদায়ে প্রবাসী সন্তানরা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ আজ আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর ইসলামের দৃষ্টিতে বন্ধুত্ব ও বিরোধের মানদণ্ড

ইন্টারনেট ব্যবহারে বিনামূল্যে দেয়া হবে ২০ লাখ সিম

  • Update Time : রবিবার, ২২ অক্টোবর, ২০১৭
  • ৭০২ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::
সারাদেশে বিনামূল্যে টেলিটকের ২০ লাখ সিম বিতরণ করা হবে বলে জানিয়েছেন টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

রোববার নারীদের জন্য টেলিটকের বিশেষ ইন্টারনেট প্যাকেজ ‘অপরাজিতা’ উদ্বোধনকালে তিনি এতথ্য জানান।

তারানা হালিম বলেন, এই প্যাকেজ চালুর ফলে কম মূল্যে কল করা ও ইন্টারনেট ব্যবহার করতে পারবেন নারীরা। ৮ টাকায় সপ্তাহে ১ জিবি ১৪ টাকায় ২ জিবি ব্যবহার করা যাবে। আজ থেকে বিনামূল্যের সিম পাওয়া যাবে টেলিটকের রিটেইলার সেন্টার থেকে।

প্রতিমন্ত্রী মনে করেন, নারীদের জন্য এমন বিশেষ ইন্টারনেট প্যাকেজ ‘নারীর ক্ষমতায়নে’ ভূমিকার রাখবে।

তারানা হালিম আরও বলেন, একনেকে অনুমোদন হওয়া এবং প্রধানমন্ত্রীর অনুশাসনের পরেও টেলিটকের নেটওয়ার্ক উন্নয়ন প্রকল্পে অর্থ ছাড় করছে না মন্ত্রণালয়।

টেলিটকের নেটওয়ার্ক উন্নয়নে প্রস্তাবিত ৬১০ কোটি টাকার প্রকল্প ছাড়ের জন্য অর্থ মন্ত্রনালয়ের প্রতি আবারও আহ্বান জানান তারানা হালিম।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com