1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম:
সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

মিয়ানমারে তুর্কি টেলিভিশনে কর্মরত দুই সাংবাদিক আটক

  • Update Time : শনিবার, ২৮ অক্টোবর, ২০১৭
  • ৩১০ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::তুরস্কের রাষ্ট্রীয় টেলিভিশন টিআরটি’র দুই সাংবাদিককে আটক করেছে মিয়ানমারের পুলিশ। মিয়ানমারের পার্লামেন্ট এলাকার কাছে ড্রোন উড়ানোর অভিযোগে আজ সকালে তাদের আটক করা হয়।
এসময় তাদের সঙ্গে আটক করা হয়েছে তাদের দোভাষী ও গাড়ির চালককে। আটক দু’সাংবাদিক হলেন, লাউ হন মেং ও মক চোই লিন। খবর রয়টার্স’র।

স্থানীয় পুলিশের এক কর্মকর্তাকে উদ্ধৃত করে খবরে বলা হয়, প্রথমজন সিঙ্গাপুর থেকে এবং দ্বিতীয় জন মালয়েশিয়া থেকে গিয়েছেন সেখানে। তাদেরকে আটক করে মিয়ানমারের রাজধানী ন্যাপিড’তে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এদিকে মিয়ানমার ও তুরস্কের মধ্যে উত্তেজনার মাঝেই নতুন করে সাংবাদিক গ্রেফতারে পরিস্থিতি আরো উত্তেজনাকর হয়ে উঠতে পারে।

তবে বিস্তারিত না জানালেও ন্যাপিড পুলিশ স্টেশন-১ এর কর্মকর্তা শয়ে থাউং বলেছেন, তারা মোট চারজনকে আটক করেছেন। আটক ব্যক্তিদের বিরুদ্ধে কোনো অভিযোগ গঠন করা হয়েছে কিনা সে বিষয়ে তিনি কোন মন্তব্য করেননি। তিনি শুধু বলেছেন, এখনও বিষয়টিতে আমরা তদন্ত করছি।
এ বিষয়ে আর কিছু বলা যাবে না।

এদিকে তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে তুরস্কের টিভি টিআটি। এ নিয়ে এ বছর মিয়ানমারে আটক করা সাংবাদিকদের সংখ্যা দাঁড়ালো সাত।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com