1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম:
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী হাইকোর্টের নির্দেশনায় দায়িত্বে ফিরলেন সুনামগঞ্জের দুই ইউপি চেয়ারম্যান

অন্ধকে পথ দেখাবে স্মার্টফোন

  • Update Time : রবিবার, ২৮ জুন, ২০১৫
  • ৫৯০ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:: স্বাভাবিক কাজকর্ম-চলাফেরায় আর হয়তো বেগ পেতে হবে না দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের। তাদের সহায়তায় আসছে স্মার্টফোন বা ট্যাবলেট কম্পিউটার। দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য স্মার্টফোনভিত্তিক দৃষ্টিসহায়ক যন্ত্র নিয়ে গবেষণা করছেন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লিংকনের এমন একদল গবেষক এ তথ্য জানিয়েছেন। এ কাজে অর্থায়ন করছে সার্চ ইঞ্জিন গুগল।
গবেষকরা জানান, স্মার্টফোন বা ট্যাবলেটের মধ্যে তারা এমন যন্ত্র যুক্ত করবেন, যা দৃষ্টিপ্রতিবন্ধীকে অপরিচিত পরিবেশে চলাফেরা ও কাজে সহায়তা করবে।
ইউনিভার্সিটি অব লিংকনের সেন্টার ফর অটোনমাস সিস্টেমসের গবেষকরা বলেন, তারা রং ও গভীরতা বুঝতে পারে এমন শনাক্তকরণ যন্ত্র স্মার্টফোন বা ট্যাবলেটে যুক্ত করবেন। এতে ওই স্মার্টফোন বা ট্যাব কোনো স্থানের ত্রিমাত্রিক মানচিত্র তৈরি করবে এবং সব বস্তুর অবস্থানও বোঝা যাবে। যন্ত্রটি কম্পন, শব্দ বা কথার নির্দেশের মাধ্যমে দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিকে প্রয়োজনীয় নির্দেশনা দেবে। ওয়েবসাইট।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com