1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম:
সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

বিশ্ব ইজতেমা প্রথম পর্ব: কোরআন-হাদিসের আলোকে বয়ান অব্যাহত

  • Update Time : শনিবার, ১৩ জানুয়ারী, ২০১৮
  • ৩২১ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক :: দেশ-বিদেশের লাখ লাখ মুসল্লির আল্লাহু আকবর ধ্বনিতে মুখর গাজীপুরের বিশ্ব ইজতেমা ময়দান।

৫৩ তম এই ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিন আজ শনিবার। তুরাগ নদীর তীরে ইজতেমা মাঠে লাখ লাখ মুসল্লির উপস্থিতিতে চলছে পবিত্র কোরআন-হাদিসের আলোকে বয়ান।

জানা যায়, শনিবার বাদ ফজর বয়ান করেন বাংলাদেশের মাওলানা মো. নূরুর রহমান। এছাড়া দ্বিতীয় দিন বয়ান করবেন বাংলাদেশের মাওলানা ড. মো. জাহাদ, মাওলানা ফারুক হোসেন, মাওলানা মো. নূরুর রহমান। উত্তরের শৈত্যপ্রবাহ আর কনকনে শীত উপেক্ষা করে লাখো মুসল্লি বয়ান, তাশকিল, তাসবিহ-তাহলিলে কাটাচ্ছেন। তবে তীব্র শীতের কারণে বিশেষ প্রয়োজন ছাড়া মুসল্লিদের প্যান্ডেলের বাইরে যেতে দেখা যায়নি। শীত বস্ত্র মুড়ি দিয়ে ইজতেমায়ী কার্যক্রমে অংশগ্রহণ করেন তারা।

ইজতেমার মুরব্বীদের সূত্রে জানা যায়, আজ দ্বিতীয় দিনে হেদায়েত ও তাশকিলের বয়ান হবে। কাল আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমার প্রথম পর্ব শেষ হবে। আগামী ১৯ জানুয়ারি শুরু হবে ৩ দিনব্যাপী বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্বে যোগ দেবেন দেশের ১৬টি জেলার মুসল্লিরা। ইজতেমাকে ঘিরে ৮ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com