1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম:
সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

ভারতে প্রেমে প্রতারণার দায়ে আটক বাংলাদেশী তরুণ

  • Update Time : রবিবার, ১৪ জানুয়ারী, ২০১৮
  • ২৯১ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক :: ভারতের পুলিশ শুক্রবার একজন বাংলাদেশী তরুণকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে এক ভারতীয় নারীর সঙ্গে প্রেমে প্রতারণা এবং আপত্তিকর ছবি ছড়িয়ে দেবার অভিযোগ রয়েছে। এ খবর দিয়েছে অনলাইন দ্য টেলিগ্রাফ। পুলিশ জানিয়েছে, ওই যুবকের নাম নবকুমার দেবনাথ ওরফে অভিজিৎ। সে বাংলাদেশের খুলনা বিভাগের বাসিন্দা। ভারতের উত্তর ২৪পরগনার মাচলান্দাপুর স্টেশনের এক ২২ বছর বয়সী তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে সে। সম্পর্কের এক পর্যায়ে নিজেদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ধারণ করে। পরবর্তীতে ওই তরুণী জানতে পারে যে, নবকুমার আসলে বিবাহিত। বাংলাদেশে তার বউ-বাচ্চা আছে। তখন ওই তরুণী সম্পর্ক চালিয়ে যেতে অনীহা দেখালে তার আপত্তিকর ছবি প্রকাশ করে দেবার হুমকি দেয় সে। এরপরেও ওই তরুণী রাজি না হওয়ায়, ওই তরুণীর আপত্তিকর ছবি তার আত্মীয়স্বজনের কাছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় সে। এ ঘটনায় লালবাজারের সাইবার ক্রাইম সেলে অভিযোগ করে ওই তরুণী। এরপর ওই যুবককে আটক করে পুলিশ। তথ্য প্রযুক্তি আইনের আওতায় শনিবার তার রিমান্ডের আবেদন মঞ্জুর করেছে আদালত।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com