1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:০২ অপরাহ্ন

ফসল রক্ষা বাঁধের কাজে অনিয়ম ধর্মপাশায় ৩ পিআইসি সভাপতি আটক

  • Update Time : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৮

স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার চন্দ্রসোনারতাল হাওরের ফসলরক্ষা বাঁধের কাজে অনিয়মের অভিযোগে পিআইসির (প্রকল্প বাস্তবায়ন কমিটি) তিন চেয়ারম্যানকে আটক পুলিশ। প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে ঘটনাস্থল থেকে সোমবার বিকেল ৫ টায় তাদের আটক করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়ে আসা হয়।
আটকৃতরা হলেন, চন্দ্রসোনারতাল হাওরের ৯ নং পিআইসির সভাপতি চাঁন মিয়া, ১০ নং পিআইসির সভাপতি রুবেল আহমদ এবং ১১ নং পিআইসির সভাপতি শামছুল আলম। তাঁরা বরাদ্দ পাওয়ার পরও যথা নিয়মে কাজ করছিলেন না বলে অভিযোগ রয়েছে। হাওরের কাজ পরিদর্শনে গিয়ে অব্যবস্থাপনার কারণে তাদের আটক করা হয়।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন খন্দকার বলেন, কাজে অনিয়মের কারণে তিন পিআইসি সভাপতিকে আটক করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com