1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
এইচএসসি ও সমমান পরীক্ষায় মানবিকে সর্বোচ্চ ফেল এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ শেরে-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন জগন্নাথপুরের শাহিনুর সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে আর্মেনিয়া থেকে পাভেল পার্থ- প্রাণবৈচিত্র্য সম্মেলন কি প্রাণপ্রকৃতির রক্তক্ষত আমলে নেবে যুক্তরাজ্যে স্টুডেন্ট ভিসায় নতুন নিয়ম, কার্যকর নভেম্বর থেকে কানেক্টিভিটির নামে বাংলাদেশকে কারও কাছে ইজারা দেওয়া চলবে না: জামায়াত আমির জগন্নাথপুরে ‘দুই ভাইয়ের’ হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ইসলামে ব্যয়ে ভারসাম্য ও মিতব্যয়িতার গুরুত্ব বজ্রপাতে ৬ জনের মৃত্যু

হাওরের প্রকল্প স্থগিত

  • Update Time : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ৪৯৫ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

কিশোরগঞ্জসহ দেশের ৮ জেলার হাওর অঞ্চলে বাস্তবায়নের জন্য প্রস্তাবিত একটি প্রকল্প স্থগিত করা হয়েছে। জলবায়ু সহনশীল জীবনমান উন্নয়ন শীর্ষক এ প্রকল্পটি প্রস্তাব দিয়েছিল স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

মঙ্গলবার (২১ অক্টোবর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে এ প্রকল্প স্থগিত করা হয়।

প্রকল্পটির ব্যয় ধরা হয়েছিল ১ হাজার ২৬৮ কোটি ৮০ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিলের ৩০৫ কোটি, ইফাদের ঋণ ৮৫১ কোটি, ডানিডার অনুদান ১০৯ কোটি ৮০ লাখ টাকা ব্যয় করা হয়েছে।

প্রকল্পটি একনেকে উপস্থাপন করা হলে বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বাধা দেন। তিনি বলেন, হাওরে পরিবেশ নষ্ট করে অবকাঠামো নির্মাণ করা যাবে না। এর পরিপ্রেক্ষিতে প্রকল্পটি অনুমোদন না দিয়ে স্থগিত করা হয়েছে। হাওরের অবকাঠামো নির্মাণ অংশ বাদ দিয়ে ডিপিপি সংশোধন করতে বলা হয়েছে।
সূত্র-যুগান্তর

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com