নিজস্ব প্রতিবেদক-
নেত্রকোনার আটপাড়া উপজেলার অভয়পাশা গ্রামে হয়ে গেল খনা পাঠচক্রের তৃতীয় আসর।
জলবায়ু সংকট ও লোকায়ত সঞ্জীবনী ও গবেষণা পদ্ধতি কর্মশালার মধ্য দিয়ে দুই দিন ব্যাপী আয়োজন শনিবার বিকেলে শেষ হয়। রামেশ্বরপুর গ্রামে কৃষক কৃষাণীদের সঙ্গে উঠান বৈঠকে কৃষি বিষয়ক নানা আলোচনা গান ও গবেষণা পদ্ধতির সনদ বিতরণের মধ্যদিয়ে উৎসবের শেষ হয়।এর আগে অভয়পাশা বারসিক রিসোর্স সেন্টারে সকাল থেকে রাত পর্যন্ত দুই দিনব্যাপী নানা আয়োজনে প্রাণ প্রকৃতি কৃষি ও জলবায়ু সংকট নিয়ে গবেষণামুলক নানাকাজ আলোচনা গান আড্ডার আয়োজন ছিল। দুই দিন ব্যাপী অনুষ্ঠানের সূত্রাধার ও সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন লেখক গবেষক পাভেল পার্থ। আলোচনায় অংশ নেন চলচ্চিত্রকার ও কৃষি গবেষক ব্রাত্য আমিন, দুনিয়াদারি আর্কাইভের পরিচালক গাছরক্ষা আন্দোলনের নেতা আমিরুল রাজিব,
নিরাপদ খাদ্য আন্দোলন কমী প্রযত্নের প্রধান সমন্বয়কারী ইকবাল হোসেন জুপিটার, সঙ্গীত শিল্পী অধ্যাপক মুসা খলিল মুকুল, চিকিৎসক আবু তাহের,
প্রাকৃতিক কৃষক আমিনা আনসারী, আমীনা রহমান,
রূপগাও এর জান্নাতুল সিগ্ধা , মাছরাঙা টেলিভিশনের রিপোর্টার মৌমিতা জান্নাত,সাংবাদিক অমিত দেব,প্রধান শিক্ষক মোশাররফ হোসেন মুছা,স্হপতি মুহাম্মদ সুয়েব আল কাদরী,চলচ্চিত্র নির্মাতা হেমন্ত সাদিক ,চলচ্চিত্র কর্মী আহাদুল সিরাজ, এ্যাক্টিভিস ইরফান আহমেদ,
চিত্রশিল্পী বিথী ইসলাম, ব্যবসায়ী তাজওয়ার আহমেদ ফটোগ্রাফার সৈকত সঙ্গীত শিল্পী ভ্রমনকর্মী সত্য কুয়াশা মুর্খ প্রমুখ

দুপুরে বারসিকের আঞ্চলিক পরিচালক অহিদুর রহমানের সম্পাদনায় ময়মনসিংহ অঞ্চলের জলাভূমি ও জনজীবনের ওপর প্রকাশিত বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। এবং নেত্রকোনার বালিশ মিষ্টি খাওয়া হয়।
দুই দিন ব্যাপী জলবায়ু সংকট ও লোকায়ত সঞ্জীবনী ও গবেষণা পদ্ধতি কর্মশালার আয়োজক হিসেবে ছিলেন,রূপগাও,দুনিয়াদারি আর্কাইভ, প্রযত্ন, চাষবাস, প্রাকৃতিক কৃষি প্রাণবৈচিত্র খামার,মঞ্চবাড়ি বনস্পতি এগ্রো ও বারসিক। এতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ২০জন অংশ গ্রহণ করেন। তাঁরা গবেষণা কাজে রামেশ্বরপুর ও দূর্গাপুর গ্রামের কৃষক কৃষানীদের সঙ্গে কথা বলা ফসলের হাসপাতাল পরিদর্শন, উঠান বৈঠক গবেষণা পদ্ধতি তথ্য সংগ্রহ ও উপস্থাপন করেন। সন্ধ্যা থেকে গভীররাত পর্যন্ত গানে গানে চলে আড্ডা।

লেখক গবেষক পাভেল পার্থ জানান, বর্তমান পৃথিবীতে জলবায়ু সংকট মানুষের জীবনধারার এক অন্যতম সমস্যা। খনাপাঠচক্রের মাধ্যমে আমরা এসব সংকট উত্তোরনের পথ খুঁজার জন্য গবেষণা পদ্ধতি কর্মশালা ও খনাপাঠচক্রের আয়োজন করা হয়।
তিনি বলেন,খনার বার্তার মাধ্যমে বাংলার লোকায়ত সঞ্জীবনী রয়েছে। গবেষণার মাধ্যমে মানুষ কে লোকায়ত দর্শন কাজে লাগিয়ে জলবায়ু সংকট মোকাবিলায় কাজ করতে হবে।