1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম:
সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী

স্থায়ী জামিন পেলেন ‘আমার দেশ’ সম্পাদক

  • Update Time : বৃহস্পতিবার, ২২ মার্চ, ২০১৮
  • ৩০৬ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারকে নিয়ে ‘হিংসাত্মক ও বিদ্রুপপূর্ণ’ মন্তব্য করার অভিযোগ তুলে বরিশালে দায়ের হওয়া মামলায় স্থায়ী জামিন পেয়েছেন আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান।

আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জামিন আবেদন করেন মাহমুদুর রহমান। আদালতের ভারপ্রাপ্ত বিচারক আনিছুর রহমান তার জামিন আবেদন মঞ্জুর করেন।

বাদী পক্ষের আইনজীবী মজিবুর রহমান নান্টু জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন।

জামিন পেয়ে মাহমুদুর রহমান বলেন, ‘সারাদেশে আমার বিরুদ্ধে ১১৮ টি মামলা দায়ের করা হয়েছে। তার মধ্যে একটি মামলা বরিশালেও ছিলো। এই মামলা হতে পারে না, কারণ এটি একটি মানহানী মামলা। মানহানী মামলার নিয়ম হলো যার মানহানী হবে তিনিই মামলা করবেন। অপর একজন এ মামলা করতে পারেন না। সেই কারণেই আমি হাইকোর্ট থেকে ইন্টারিম (অন্তর্বর্তীকালীন) জামিন পেয়েছিলাম। সেই জামিননামা আদালতে দিলে তা গ্রহণ করা হয়েছে এবং পরবর্তীতে ম্যাজিস্ট্রেট সাহেব আমাকে স্থায়ী জামিন দিয়েছেন।’

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত বছরের ১ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিল (বিডিসি) আয়োজিত ‘গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে মাহমুদুর রহমান তার বক্তৃতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার নাতনী টিউলিপ সিদ্দিকী এবং রাষ্ট্রের তিনটি স্তম্ভ নিয়ে হিংসাত্মক ও বিদ্রুপ বক্তব্য দেন বলে অভিযোগ করা হয়।

গত ১৪ ডিসেম্বর ইউটিউবের মাধ্যমে সেই ভিডিও দেখতে পেয়ে মামলার বাদী বরিশাল জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক অ্যাডভোকেট কাইয়ুম খান বরিশাল আদালতে একটি মানহানি মামলা দায়ের করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com