1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বনাথের আমতৈলে করিম ফাউন্ডেশন ট্রাস্টের ‘ওয়াটার হাব’ উদ্বোধন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ যোগদান আটকে গেল সিলেটে হাম উপসর্গে এক দিনে ৩ শিশুর মৃত্যু গণমাধ্যম ব্যক্তিত্ব আব্দুল করিম গনি’র সঙ্গে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির ‘অন্তরঙ্গ আলাপন’ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার, গ্রেপ্তার-১ মৃত্যুর আগ-মুহূর্তে মহানবী (সা.) যে দুই দোয়া পড়েছিলেন আন্দোলন চলবে সংসদ ও রাজপথে: শফিকুর রহমান বিশ্ববিদ্যালয়ে দলীয়করণের কোনো সুযোগ নেই : আমির খসরু এএফপির বিশ্লেষণ/মার্কিন নৌ অবরোধের মধ্যেও টিকে থাকতে পারে ইরানের অর্থনীতি এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা

বিশ্বকাপের চ্যাম্পিয়ান দল পাবেন ৩১৮ কোটি টাকা

  • Update Time : রবিবার, ১৫ জুলাই, ২০১৮

জগন্নাথপুর২৪ ডেস্ক::বিশ্বকাপের চ্যাম্পিয়ন হবে কোন দল? মিলিয়ন ডলারের এই প্রশ্নের উত্তরের জন্য আর বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না। আজ রাতেই জানা হয়ে যাবে সব।

বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবে কারা— ক্রোয়েশিয়া নাকি ফ্রান্স? এ প্রশ্নের সমাধান হয়ে যাবে। কিন্তু বিশ্বকাপ ফাইনাল জয় করলে কত টাকা পাবেন বিজয়ীরা?
বিশ্বকাপ চ্যাম্পিয়নদের জন্য অর্থের পরিমাণ দিনে দিনে কেবল বেড়েছেই। গত বিশ্বকাপেও পরিমাণটা ছিল ৩৫ মিলিয়ন মার্কিন ডলার। গত অক্টোবরে নতুন করে নির্ধারণ করা হয় চ্যাম্পিয়ন দলের প্রাইজমানি। ফ্রান্স অথবা ক্রোয়েশিয়া এবার ৩৮ মিলিয়ন মার্কিন ডলার (৩১৮ কোটি টাকা) নিয়ে বাড়ি ফিরবে। অবশ্য পরাজিত দলও খালি হাতে ফিরবে না। ২৮ মিলিয়ন মার্কিন ডলার (২৩৪ কোটি টাকা) পাবে রানার্স-আপ দল।

বিশ্বকাপে অংশগ্রহণকারী প্রতিটি দলই পুরস্কার পাবে। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জয়ী দল পাবে ২৪ মিলিয়ন মার্কিন ডলার।

চতুর্থ দল পাবে ২২ মিলিয়ন মার্কিন ডলার। গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া প্রতিটি দলই পাবে ৮ মিলিয়ন মার্কিন ডলার করে। শেষ ষোল থেকে বিদায় নেওয়া দল পাবে ১২ মিলিয়ন মার্কিন ডলার করে। কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ী দল পাবে ১৬ মিলিয়ন মার্কিন ডলার করে।
তবে বিশ্বকাপে এসব প্রাইজমানি ছাড়া আরও অনেক খরচ আছে ফিফার। আয়োজক দেশের ক্লাবগুলোকে বিশাল অঙ্কের অর্থ অনুদান দিতে হয়। ব্রাজিল বিশ্বকাপে ৭০ মিলিয়ন মার্কিন ডলার পেয়েছিল ব্রাজিলিয়ান ক্লাবগুলো। রাশিয়ায় অঙ্কটা আরও বেড়েছে নিশ্চয়ই! তা ছাড়া বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলোর প্রস্তুতির জন্যও আলাদা অর্থ বরাদ্দ থাকে ফিফার। তবে এসব অর্থই মূল কথা নয়।
বিশ্বকাপ জয়ের গুরুত্ব অন্যখানে। একটা দল চ্যাম্পিয়ন হওয়া মানেই তাদের পেছনে স্পন্সরদের লম্বা লাইন পড়ে যাবে। সারা দুনিয়ার সবাই সেই দলটার সঙ্গে নাম জড়াতে চাইবে। কোটি কোটি ডলার ছুটে আসবে চারদিক থেকে। অর্থের বিষয়টা ছাড়াও রয়েছে গৌরব। বিশ্বকাপ জয়ের গৌরব কি আর সবার জোটে!

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com