1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে হাওরের পাকাধান নিয়ে বেকায়দায় কৃষকরা বিশ্বনাথের আমতৈলে করিম ফাউন্ডেশন ট্রাস্টের ‘ওয়াটার হাব’ উদ্বোধন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ যোগদান আটকে গেল সিলেটে হাম উপসর্গে এক দিনে ৩ শিশুর মৃত্যু গণমাধ্যম ব্যক্তিত্ব আব্দুল করিম গনি’র সঙ্গে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির ‘অন্তরঙ্গ আলাপন’ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার, গ্রেপ্তার-১ মৃত্যুর আগ-মুহূর্তে মহানবী (সা.) যে দুই দোয়া পড়েছিলেন আন্দোলন চলবে সংসদ ও রাজপথে: শফিকুর রহমান বিশ্ববিদ্যালয়ে দলীয়করণের কোনো সুযোগ নেই : আমির খসরু এএফপির বিশ্লেষণ/মার্কিন নৌ অবরোধের মধ্যেও টিকে থাকতে পারে ইরানের অর্থনীতি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ যোগদান আটকে গেল

  • Update Time : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

জগন্নাথপুর টুয়েন্টি ফোর ডেস্ক -যোগদানের চুড়ান্ত পর্বে এসে
আটকে গেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪ হাজার ৩৮৪ জন সহকারী শিক্ষকের যোগদান প্রক্রিয়া। নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল রিভিউ করতে কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
মন্ত্রণালয় সূত্র বলছে, নির্বাচনের ঠিক আগ মুহূর্তে ‘তাড়াহুড়ো’ করে এমসিকিউ পরীক্ষা গ্রহণ ও ফলাফল প্রকাশ করা হয়েছে। বিভিন্ন জেলায় প্রশ্ন ফাঁসের অভিযোগ, চাকরিপ্রার্থীর ডিভাইসসহ আটক ও পরীক্ষা নিয়ে নানা বিতর্ক থাকলেও সেটি আমলে না নিয়ে দ্রুত মৌখিক পরীক্ষা শেষ করে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে চূড়ান্ত ফল প্রকাশ করা হয়।

এ নিয়োগ নিয়ে মন্ত্রীর কাছে একাধিক অভিযোগ জমা হওয়ায় তিনি পুরো বিষয়টি রিভিউ করার দিকে এগোচ্ছেন। মন্ত্রণালয়ের সূত্র আরো জানায়, নানা বিতর্ক এবং অভিযোগের কারণে পুরো নিয়োগ পরীক্ষা রিভিউ হতে যাচ্ছে। কয়েক দিনের মধ্যে একটি কমিটি গঠন হতে পারে।

এ প্রসঙ্গে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এহছানুল হক মিলন বলেন, ‘প্রাথমিকের ১৪ হাজার শিক্ষক নিয়োগ নিয়ে বিতর্ক রয়েছে। ওভারনাইট পরীক্ষা নেওয়া হয়েছে। এজন্য পুরো নিয়োগ প্রক্রিয়া রিভিউ করা হতে পারে। আমরা একটি কমিটি গঠনের বিষয়ে ভাবছি। এ কমিটি পুরো বিষয়টি দেখভাল করবে।’

এদিকে ১৪ হাজার ৩৮৪ প্রার্থী চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার পরও চাকরিতে যোগদান নিয়ে অনিশ্চয়তা দেখা দেওয়ায় সংবাদ সম্মেলন করে অবিলম্বে দ্রুত যোগদানের তারিখ ঘোষণার দাবি জানান চাকরিপ্রার্থীরা। একই সঙ্গে দেশের ৬১ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন তারা।

জানা যায়, অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে চলতি বছরের ৯ জানুয়ারি পার্বত্য ৩ জেলা ছাড়া দেশের ৬১ জেলায় সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা গ্রহণ করা হয়। গত ৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়। ২২ ফেব্রুয়ারি থেকে ১ মার্চের মধ্যে প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা এবং ডোপ টেস্টসহ সব ধরনের সনদ যাচাইয়ের কাজ সম্পন্ন হয়।

উল্লেখ্য, ১০ লাখ ৮০ হাজারের বেশি আবেদনকারীর মধ্যে ৬৯ হাজার ২৬৫ জন মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হন। পরে চূড়ান্তভাবে ১৪ হাজার ৩৮৪ জন নিয়োগের সুপারিশ পান।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com