1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫

বিশ্বনাথের আমতৈলে করিম ফাউন্ডেশন ট্রাস্টের ‘ওয়াটার হাব’ উদ্বোধন

  • Update Time : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ৩১ Time View

স্টাফ রিপোর্টার : সিলেটের বিশ্বনাথ উপজেলার আমতৈল গ্রামের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য নিরাপদ পানি নিশ্চিতকরণের উদ্দেশ্যে করিম ফাউন্ডেশন ট্রাস্টের অর্থায়নে আরও একটি ওয়াটার হাব স্থাপন করা হয়েছে। এর আগে একই গ্রামে এ ট্রাস্টের অর্থায়নে আরও দুইটি ওয়াটার হাবও স্থাপন করা হয়।
রেসকিউ এইড ট্রাস্ট, বাংলাদেশ চাপ্টারের ব্যবস্থাপনায় গতকাল শুক্রবার বিকেলে নতুন স্থাপনকৃত ওয়াটার হাবের উদ্বোধন করেন করিম ফাউন্ডেশন ট্রাস্টের ফাউন্ডার, লন্ডন থেকে প্রকাশিত ইংরেজি সাপ্তাহিক বাংলা মিরর, ব্রিটিশ-বাংলাদেশী হুজ’হু ও অনলাইন পোর্টাল সিলেট মিরর সম্পাদক আব্দুল করিম গনি।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চ্যানেল এস-ইউ.কে’র সিলেট অফিসের চিফ রিপোর্টার মঈন উদ্দিন মঞ্জু, সিলেট প্রেসক্লাবের সাবেক সহ-সাধারণ সম্পাদক ও দৈনিক সিলেটের ডাক’র সিনিয়র রিপোর্টার আহমাদ সেলিম, দৈনিক সিলেটের ডাক’র সাব-এডিটর এনামুল হক রেনু, রেসকিউ এইড ট্রাস্টের বাংলাদেশ চ্যাপ্টারের কো-অর্ডিনেটর আব্দুস সবুর ইমন প্রমুখ।
আব্দুল করিম গনি বলেন, নিরাপদ পানীয় জলের সংকটে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন প্রান্তিক জনপদের সাধারণ মানুষ। এই বাস্তবতা মোকাবিলায় অত্র এলাকায় দীর্ঘদিন ধরে রেসকিউ এইড ট্রাস্ট কাজ করে চলছে। তাদের ব্যবস্থাপনায় আমরাও এ নিয়ে ৩টি ওয়াটার হাব স্থাপন করতে পেরে আত্মতৃপ্তি পাচ্ছি। যা স্থানীয় মানুষের জন্য নিরাপদ পানির একটি নির্ভরযোগ্য উৎস হিসেবে গড়ে উঠেছে।
রেসকিউ এইড ট্রাস্টের বাংলাদেশ চ্যাপ্টারের কো-অর্ডিনেটর আব্দুস সবুর ইমন বলেন, এর আগে সুপেয় পানির জন্য আমতৈল গ্রামের লোকজন পার্শ্ববর্তী নদী ও খালের পানি পান করতো। তবে এখন সেই চিত্র বদলাতে শুরু করেছে। গ্রামে এ পর‌্যন্ত স্থাপিত ১৮টি হাব স্থানীয় মানুষের জন্য নিরাপদ পানির একটি নির্ভরযোগ্য উৎস হিসেবে গড়ে উঠেছে। তাদের জীবন এখন অনেক সহজ আর স্বস্তির।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com