1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম:
সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

পুলিশবাহী গাড়ীর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৩

  • Update Time : মঙ্গলবার, ১৭ জুলাই, ২০১৮
  • ৩৯৯ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::টাঙ্গাইল শহরে একটি পুলিশবাহী মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ সদস্যসহ চারজন আহত হয়েছেন।

মঙ্গলবার ভোর ৫টার দিকে শহরের কুমুদিনী কলেজ মোড়ে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- নারায়ণগঞ্জের সোনারগাঁও চৌধুরীবাড়ী এলাকার স্কুলছাত্রী জান্নাতুল ফেরদৌস বর্ণা(১৯), তার খালাতো ভাই ফারুক (৪২) এবং মামা সিরাজুল ইসলাম (৫৫)।

নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার উপপরিদর্শক (এসআই) তানভীর আহমেদ জানান, নারায়ণগঞ্জের সোনারগাঁও থানা থেকে মাইক্রোবাস নিয়ে তারা কয়েকজন পুলিশ সদস্যসহ অপহৃত জান্নাতুল ফেরদৌস বর্ণাকে উদ্ধার করতে রাজশাহী যায়। সেখান থেকে ফেরার পথে টাঙ্গাইল শহরের নতুন বাসস্ট্যান্ড সিএনজি পাম্প থেকে গ্যাস নিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের উদ্দেশেরওনা হয়।

শহরের কুমুদিনী কলেজ মোড় সড়কে স্পিড ব্রেকারের প্রচণ্ড ঝাঁকুনিতে মাক্রোবাসের পিছনে থানা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিতহয়ে মুর্হূতের মধ্যেই গাড়িতে আগুন লেগে যায়। এতে ঘটনাস্থলেই জান্নাতুল ফেরদৌস বর্ণা ও তার খালাতো ভাই ফারুক নিহত হয়। গুরুতর আহত অবস্থায় পাঁচজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে বর্ণার মামা সিরাজুল ইসলামের মৃত্যু হয়।

অন্যআহতরা হলেন, নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার এসআই তানভীর (৩৩), এএসআই হাবিব (৩০), পুলিশ কনস্টেবল আজাহার (৪৫) ও মাইক্রোবাস চালক মুন্সিগঞ্জ জেলার গজারিয়া এলাকার আকতার (৩৫)। তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সুত্র যুগান্তর

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com