1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে নৌকাডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করলেন এমপি, দিলেন অনুদান জগন্নাথপুরে শফিকুল আহমদ ভূঁইয়া ইসলামিক সেন্টারে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জগন্নাথপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের ভোটযুদ্ধ কাল:ভোটারের রায়ের অপেক্ষা সিলেটে ট্রিপল মার্ডার,বাবা-মায়ের শেষ বিদায়ে প্রবাসী সন্তানরা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ আজ আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর ইসলামের দৃষ্টিতে বন্ধুত্ব ও বিরোধের মানদণ্ড এসএসসির রেজাল্ট দেখতে বেরিয়ে নিখোঁজ পরীক্ষার্থী ৪ দিন পর উদ্ধার সীতাকুণ্ডের জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় ৯ জনের মৃত্যু রাহুলের হুঁশিয়ারি ‘পদত্যাগ না করা পর্যন্ত মোদি-অমিতকে ঘুমাতে দেব না’

ট্রাফিক সপ্তাহ আরো ৩ দিন বাড়লো

  • Update Time : শনিবার, ১১ আগস্ট, ২০১৮
  • ৩৬৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক:: নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের করা আন্দোলনের প্রেক্ষিতে গত ৫ই আগস্ট থেকে শুরু হওয়া সাতদিন ব্যাপী ট্রাফিক সপ্তাহ আরো ৩ দিন বাড়ানো হয়েছে। আজ শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া এ কথা জানান। ডিএমপি কমিশনার বলেন, ঢাকার সবচেয়ে বড় সমস্যা ট্রাফিক জ্যাম ও বিশৃঙ্খলা। চার হাজার ট্রাফিক পুলিশ সদস্য রোদ, বৃষ্টি, দুর্যোগ মাথায় নিয়ে দায়িত্ব পালন যাচ্ছেন। ট্রাফিক আইনের কঠোর প্রয়োগের উদ্দেশ্যে আমরা সাতদিনের ট্রাফিক সপ্তাহ ঘোষণা করি। আজকে ট্রাফিক সপ্তাহের শেষ দিন।
গত এক সপ্তাহে ইতিবাচক ফলাফল এসেছে। আইনের প্রয়োগ ও শৃঙ্খলায় আগ্রগতি এসেছে। এ আগ্রগতি আমাদের ধরে রাখা প্রয়োজন। তাই ট্রাফিক সপ্তাহ আরো ৩ দিন বাড়ানো হল। পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com