1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী হাইকোর্টের নির্দেশনায় দায়িত্বে ফিরলেন সুনামগঞ্জের দুই ইউপি চেয়ারম্যান

বরযাত্রীদের ৩ ঘণ্টা দাঁড় করিয়ে পরীক্ষা দিলেন নববধূ

  • Update Time : বুধবার, ৫ আগস্ট, ২০১৫
  • ৫৫৭ Time View

পরীক্ষার জন্য বরযাত্রীকে রাস্তায় তিন ঘণ্টা দাঁড় করিয়ে রেখে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী। এতে শ্বশুরবাড়ি যাওয়াও তিন ঘণ্টা পিছিয়ে দেয়া হয়। এই অসম্ভব কাণ্ড করে দেখালেন ভারতের রাজস্থান রাজ্যের তরুণী সন্তোষ প্রজাপত।তিনি কনের সাজেই বসলেন বিএ পরীক্ষায়। পরীক্ষা শেষ হলো। তারপর সন্তোষ রওনা দিলেন শ্বশুরবাড়ির পথে।

রা জস্থানের বালেসার প্রদেশের বাসিন্দা সন্তোষ। বিয়ের পরদিন ছিল তার বিএ পরীক্ষা। আগে থেকেই বাবা মাকে বলে রাখলেন তিনি। কোনোমতেই পণ্ড হতে দেবেন না সারা বছরের পরিশ্রম। বিয়ে করে পরীক্ষায় তিনি বসবেনই। অনেক বোঝানোর পরে রাজি হলেন মা-বাবা। এরপর বহু কষ্টে রাজি করানো হলো হবু স্বামী ওমারাম এবং তার বাড়ির লোককে।

যথাসময়ে বিয়ে হলো। পরদিন বর এবং বরাতি দাঁড়িয়ে থাকল। কনের সাজেই সালঙ্কারা সন্তোষ চললেন পরীক্ষার হলে। নির্ধারিত তিন ঘণ্টা ধরে বিএ ফার্স্ট ইয়ারের পরীক্ষা দিলেন। তারপর ফিরে এসে বিদায় পর্বের পরে রাঙা পায়ে চললেন নতুন জীবনের দিকে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com