1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

বিএনপির এমপিদের সংসদে যোগ দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

  • Update Time : শনিবার, ১২ জানুয়ারী, ২০১৯
  • ৩০৫ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক:: গণতন্ত্রের স্বার্থে এবং গঠনমূলক রাজনীতিতে নিজেদের ফিরে আসার সুযোগ কাজে লাগাতে বিএনপি থেকে নির্বাচিত সাংসদদের জাতীয় সংসদে যোগদানের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের উপদেষ্টা পরিষদ ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যৌথ সভায় উদ্বোধনী ভাষণে তিনি এ আহ্বান জানান। খবর ইউএনবির

প্রধানমন্ত্রী বলেন, ‘নির্বাচনে পরাজয় স্বীকার করে গণতন্ত্রের স্বার্থে বিএনপির সংসদে যোগ দেয়া উচিত।’

নির্বাচনের বিএনপির পরাজয়ের কারণ হিসেবে শেখ হাসিনা বলেন, ‘তাদের (বিএনপি নেতৃত্বাধীন ঐক্যফ্রন্ট) পরাজয় স্বীকার করতে হবে। কারণ তারা যোগ্য নেতা নির্বাচন করতে ব্যর্থ হয়েছে এবং হত্যার রাজনীতি করার জন্য জনগণের সমর্থন হারিয়েছে। বিএনপি একজন পলাতক অপরাধীকে দিয়ে দল পরিচালনা করায় নির্বাচনে হেরেছে।’

সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দলের বর্তমান অবস্থা বিবেচনা করে গণতন্ত্রচর্চার সঠিক সিদ্ধান্ত নেয়ার জন্য বিএনপির উচ্চ পর্যায়ের নেতাদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।
সুত্র-সমকাল

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com