1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম:
সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

চট্টগ্রামে বস্তিতে অগ্নিকাণ্ডে ঘুমন্ত অবস্থায় নিহত ৯

  • Update Time : রবিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৩৪২ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

চট্টগ্রাম নগরীর চাক্তাই এলাকায় একটি বস্তিতে আগুন লেগে ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরও কয়েকজন। এ সময় বস্তির ২০০ ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

শনিবার রাত ৩টার দিকে নগরীর চাক্তাই এলাকার ভেড়ামার্কেটসংলগ্ন বস্তিতে আগুন লেগে হতাহতের এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রহিমা (৬০), বাবু (৮), নাজমা (১৬), নার্গিস (১৮), হাসিনা (৩৫), আয়েশা (৩৭), সোহাগ (৮) ও অজ্ঞাতপরিচয় দুজন।

চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন বলেন, চাক্তাই এলাকার ভেড়ামার্কেটসংলগ্ন বস্তিতে আগুন লাগে। তবে এর আগেই বস্তির প্রায় ২০০ ঘর পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস কর্মীরা তিন পরিবারের ৯ জনের লাশ উদ্ধার করেছেন। নিহতদের প্রাথমিকভাবে দাফনের জন্য ২০ হাজার টাকা করে সহায়তারও ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক।

এদিকে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করেছেন জেলা প্রশাসক। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে এ কমিটিতে চারজনকে রাখা হয়েছে।

ঘটনা প্রসঙ্গে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জসিম উদ্দিন জানান, আগুন লাগার খবর পেয়ে অগ্নিনির্বাপক বাহিনীর কর্মীরা রাত সাড়ে ৩টার দিকে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেন।

তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চন্দনপুরা, লামারবাজার, নন্দনকানন ও আগ্রাবাদ স্টেশনের ১০টি ইউনিট ভোর সোয়া ৪টার দিকে আগুন নেভাতে সক্ষম হয়। এ সময় ঘটনাস্থল থেকে শিশুসহ একে একে ৯ লাশ উদ্ধার করা হয়।

নিহত ৯ জনের মধ্যে সাতজন দুই পরিবারের সদস্য বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জসিম উদ্দিন।

সুত্র-যুগান্তর

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com