1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
শাল্লায় দুইপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৮ দাখিলের পর আলিমেও সর্বনিম্ন ফল করলো ইকড়ছই জামেয়া ইসলামিয়া সিনিয়র আলিম মাদরাসা জগন্নাথপুরে এমপি কয়ছর আহমদ, ফ্যামিলি কার্ডে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না জগন্নাথপুরে কলেজে জিপিএ-৫ শূন্যের খরা কাটলেও এবার মাদরাসায় খরা এইচএসসি ও সমমান পরীক্ষায় মানবিকে সর্বোচ্চ ফেল এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ শেরে-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন জগন্নাথপুরের শাহিনুর সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে আর্মেনিয়া থেকে পাভেল পার্থ- প্রাণবৈচিত্র্য সম্মেলন কি প্রাণপ্রকৃতির রক্তক্ষত আমলে নেবে যুক্তরাজ্যে স্টুডেন্ট ভিসায় নতুন নিয়ম, কার্যকর নভেম্বর থেকে

অাইনশৃঙ্খলা পরিস্থিতি সূচকে যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে বাংলাদেশ

  • Update Time : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৫
  • ৫৯০ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:::আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন দেশের নিরাপত্তা বিষয়ে প্রকাশিত এক সূচকে যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে আছে বাংলাদেশ। রাতে বাড়ি ফিরতে বিভিন্ন দেশের নাগরিকদের নিরাপত্তা বোধ নিয়ে শুক্রবার একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা ও জরিপ প্রতিষ্ঠান গ্যালাপ। এতে দেখা যায়, ভারত ও পাকিস্তানের তুলনায় বাংলাদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো। এমনকি যুক্তরাষ্ট্রের চেয়েও এগিয়ে বাংলাদেশ। ওই সূচকে ৭৮ স্কোর নিয়ে বাংলাদেশের অবস্থান ৩০তম। যুক্তরাষ্ট্রের স্কোর ৭৭। এতে সবচেয়ে বেশি স্কোর করেছে সিঙ্গাপুর ৮৯। সবচেয়ে কম ৪০ স্কোর লাইবেরিয়ার। অর্থাৎ সিঙ্গাপুরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সবচেয়ে ভালো, লাইবেরিয়ার সবচেয়ে খারাপ।
সূচকে বিশ্বব্যাপী মানুষের ব্যক্তিগত নিরাপত্তা মাপকাঠি ও তাদের অভিজ্ঞতায় আইন-শৃঙ্খলা প্রয়োগের কথা উঠে এসেছে। গ্যালাপের এ প্রতিবেদনটি তৈরির জন্য ২০১৪ সালে ১৪১টি দেশের এক লাখ ৪২ হাজার মানুষের ওপর জরিপ চালানো হয়। জরিপে অংশগ্রহণকারীদের মূলত তিনটি প্রশ্ন করা
হয়। প্রশ্নগুলো হলো_ ১. আপনার
শহর বা এলাকার পুলিশের ওপর কি আপনার আস্থা আছে? ২. শহরে বা আপনি যেখানে থাকেন, সেখানে রাতে হাঁটতে আপনি কি নিরাপদ বোধ করেন? ৩. গত ১২ মাসে আপনার বা প্রতিবেশীর কারও কি অর্থ বা সম্পত্তি চুরি হয়েছে? এসব প্রশ্নের উত্তর ও বাহ্য পদক্ষেপের মধ্যে পারস্পরিক জোরদার সম্পর্ক রয়েছে বলে জানতে পেরেছে গ্যালাপ।
সংস্থাটি জানিয়েছে, প্রতি ১০ জনে ছয়জন বলেছেন, স্থানীয় পুলিশের ওপর তাদের আস্থা রয়েছে। সূচকে বাংলাদেশের সমান ৭৮ স্কোর করেছে মিসর, জাপান, তাইওয়ান, নিউজিল্যান্ড ও বেলজিয়াম। ভারতের স্কোর ৬৭ এবং পাকিস্তানের ৬০। অন্যান্য দেশের মধ্যে ফ্রান্স (৭৫), মেসিডোনিয়া (৭৫), ক্রোয়েশিয়া (৭৩), গ্রিস (৭২), ইতালি (৭১), পোল্যান্ডের (৭০) আইন-শৃঙ্খলা পরিস্থিতিও বাংলাদেশের চেয়ে খারাপ। সূত্র সমকাল

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com