1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে নৌকাডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করলেন এমপি, দিলেন অনুদান জগন্নাথপুরে শফিকুল আহমদ ভূঁইয়া ইসলামিক সেন্টারে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জগন্নাথপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের ভোটযুদ্ধ কাল:ভোটারের রায়ের অপেক্ষা সিলেটে ট্রিপল মার্ডার,বাবা-মায়ের শেষ বিদায়ে প্রবাসী সন্তানরা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ আজ আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর ইসলামের দৃষ্টিতে বন্ধুত্ব ও বিরোধের মানদণ্ড এসএসসির রেজাল্ট দেখতে বেরিয়ে নিখোঁজ পরীক্ষার্থী ৪ দিন পর উদ্ধার সীতাকুণ্ডের জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় ৯ জনের মৃত্যু রাহুলের হুঁশিয়ারি ‘পদত্যাগ না করা পর্যন্ত মোদি-অমিতকে ঘুমাতে দেব না’

জগন্নাথপুরে বিদ্যালয়ের স্থান নির্ধারণ নিয়ে উত্তেজনা

  • Update Time : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০১৯
  • ৮৪৭ Time View

জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের কান্দারগাঁও গ্রামের বিদ্যালয়ের স্থান নির্ধারণ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

গতকাল মঙ্গলবার বিকেলে জগন্নাথপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কান্দারগাঁও গ্রামে বিদ্যালয় নির্মাণের জন্য জায়গা পরিদর্শন করতে গেলে এসময় এলাকার দু’পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

এলাকাবাসি জানান, ওই ইউনিয়নের বৃহত্তর কান্দারগাঁও গ্রামের ১৯৯৭ সালে মুজিবনগর কান্দারগাঁও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপন করা হয়। ২০০৫ সাল থেকে আজ অবধি বিদ্যালয়ে পাঠদান চলে আসছে। বিদ্যায়লটি সরকারিকরণে স্থানীয় সংসদ সদস্য ও পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের বরাবর এলাকাবাসি লিখিতভাবে আবেদন করলে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের সচিব বরাবর সুপারিশ করে একটি পত্রে সাক্ষর করেন।
সম্প্রতি জগন্নাথপুর উপজেলা প্রশাসন গ্রামে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণের জন্য উদ্যোগি হয়।যার প্রেক্ষিতে গত মঙ্গলবার জগন্নাথপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন কান্দারগাঁও এলাকা পরির্দশনে যান। এসময় মুজিবনগর কান্দারগাঁও এলাকার লোকজন দাবী করেন, মুজিবনগর কান্দারগাঁও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় যেহেতু রয়েছে সুতরাং সেখানেই সরকারিভাবে বিদ্যালয় করার জন্য। কিংবা মুজিবনগর, কান্দারগাঁও ও নোয়াগাঁও এর নামকরণ করে স্কুল নির্মাণ করা যেতে পারে। এতে সবাই উপকৃত হবে। কিন্তুু গ্রামের আরেক পক্ষের দাবী, কান্দারগাঁও ও নোয়াগাঁও এলাকায় কোন বিদ্যালয় না থাকায় শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে এলাকার শিশুরা। এজন্যে কান্দারগাঁও ও নোয়াগাঁও এলাকায় বিদ্যালয় স্থাপন করা জরুরি। এনিয়ে দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ দেখা দেয়।
মুজিবনগর কান্দারগাঁও এলাকার বাসিন্দা মুজিবনগর কান্দারগাঁও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জয়নাল আবেদীন জানায়, গ্রামে বিদ্যালয় আছে, এই বিদ্যালয়কে সরকারিকরণের মাধ্যমে সবাই মিলেমিশে যদি পরিচালনা করেন তাহলে এলাকার শিক্ষার প্রসার ঘটবে। এই দাবীর পক্ষে এলাকার মানুষের।

অপর পক্ষের আব্দুস সালাম জানান,কান্দারগাঁও ও নোয়াগাঁও গ্রামে কোন বিদ্যালয় থাকায় শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে গ্রামের শিশুরা। এজন্যে আমরা গ্রামের বিদ্যালয় স্থাপনের দাবি জানিয়েছি।

জগন্নাথপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, আমাদের ইউএনও মহোদয়ের নির্দেশনায় আমি বিদ্যালয় নির্মাণের জন্য স্থান নির্ধারণের জন্য সরেজমিনে পরির্দশন করেছি। প্রাথমিকভাবে কান্দারগাঁও ও নোয়াগাঁও গ্রামের মাঝমাঝি এলাকায় বিদ্যালয় স্থাপনার জায়গা নির্ধারণ করা হয়েছে।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল আলম মাসুম জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, শিক্ষা বঞ্চিত কোমলমতি শিশুদের শিক্ষার আওতায় আনতে আমরা বিদ্যালয় স্থাপনের আগ্রহী হয়েছি। এলাকার সব শ্রেণীর পেশার লোকজনের মতামতের ভিত্তিত্বে বিদ্যালয়ের জায়গা ও নামক চুড়ান্ত করব হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com