1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম:
সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

ছাতকে প্রতিপক্ষের রামদা’র কুপে ইউপি সদস্যা আহত

  • Update Time : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২০
  • ৫০৭ Time View

ছাতক প্রতিনিধি::
ছাতকে ভূমি সংক্রান্ত বিরোধের জের ধরে রাম-দা দিয়ে এলাপাতাড়ি কুপিয়ে এক ইউপি সদস্যাকে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ। তাকে আশংকাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। রবিবার সকালে উপজেলার কালারুকা ইউনিয়নের হরিষপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
জানা যায়, ভূমি সংক্রান্ত বিষয় নিয়ে হরিষপুর গ্রামের মৃত বশির আলীর কন্যা, কালারুকা ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের নির্বাচিত সদস্যা ফুলেছা বেগমের সাথে একই গ্রামের আশিক আলী পক্ষের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে রবিবার সকালে বিনা উস্কানীতে ফুলেছা বেগমকে প্রতিপক্ষরা অকথ্য ভাষায় গালাগাল করলে উভয়ের মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটে। এক পর্যায়ে প্রতিপক্ষ উত্তেজিত হয়ে দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে ফুলেছা বেগমের বসত ঘরে হামলা চালায়। হামলাকারীরা বসতঘর ভাংচুরসহ রাম-দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ইউপি সদস্যা ফুলেছা বেগমকে গুরুতর আহত করে। এ ঘটনায় আহত ইউপি সদস্যার ভাই, শহিদ আলী বাদী হয়ে হরিষপুর গ্রামের আশিক আলী, সুরুজ আলী, সুলতানা বেগম ও দিলারা বেগমের বিরুদ্ধে ছাতক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com