1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম:
সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

করোনাভাইরাস : পুলিশ তুলে নিয়ে গেলে আর খোঁজ মিলছে না

  • Update Time : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২০
  • ৪৬৯ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
করোনাভাইরাসের প্রতিদিনের আপডেটের সঙ্গে একটি সংখ্যা থাকছে না। সেটা হলো- নিখোঁজের সংখ্যা। আইটিভি ডটকমের এক প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাক্টিভিস্ট, শিক্ষক, গবেষক, আইনজীবী থেকে শুরু করে বহু নাগরিককে ধরে নিয়ে গেছে চীনের পুলিশ। তবে তাদের সন্ধান পাওয়া যাচ্ছে না।
নিখোঁজদের মধ্যে চেন কুইশি অন্যতম। সবাইকে কোয়ারেনটাইনে রাখার কথা বলে তুলে নিয়ে যাওয়া হলেও পরে আর খোঁজ মিলছে না।
বিশিষ্ট আইনজীবী এবং সাংবাদিক চেন কুইশি উহান শহরে যান করোনাভাইরাসের খবরাখবর জানতে। জানুয়ারিতে তিনি এই ভাইরাসের খবরাখবর দিচ্ছিলেন সামাজিক যোগাযোগের মাধ্যমে। বেশ কয়েকবার লাইভেও এসেছেন তিনি। তবে পরে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি এবং তার পরিবারের বক্তব্যও তুলে ধরেছেন তিনি। তবে, হুট করেই গত ৬ ফেব্রুয়ারি থেকে তিনি নিখোঁজ। তার পরিবার বলছে, কোয়ারেনটাইনে রাখার কথা বলে তুলে নিয়ে গেছে পুলিশ। তবে, পরে তার আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

এরই মধ্যে তার মা অনলাইনে একটি পোস্টে আবেদন করেছেন, কেউ তার সন্তানের সন্ধান পেলে জানানোর ব্যাপারে। তার মতো অনেকের পরিবারই জানে না, তাদের মা-বাবা, ছেলে-মেয়ে কোথায় আছে। তারা কেবল জানে, পুলিশ তুলে নিয়ে গেছে। কোয়ারেনটাইনে রাখার কথা বলে ধরে নিয়ে গেলেও পরে আর কোনো খোঁজ মিলছে না।

উহান শহরের বাসিন্দা ফেং বিন একটি ভিডিওতে দেখিয়েছিলেন, কিভাবে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত ব্যক্তিদের মরদেহ সারি করে রাখা আছে। সেই ঘটনার পর তাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না।

কালের কণ্ঠ

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com