স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রতারনার মাধ্যমে লোভনীয় অফার দিয়ে জনসাধারণের নিকট থেকে অবৈধভাবে অর্থ আদায়ের অভিযোগে প্রতারনা চক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে।
গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার (এসিল্যান্ড) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ইয়াসির আরাফাতের নেতৃত্বে ভ্রামামান আদালতে পরিচালনা করে উপজেলার রানীগঞ্জ বাজারের পাশে ইসলামপুর এলাকা থেকে ওই তিন জনকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটককৃত প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদÐ করা হয়।
দÐপ্রাপ্তরা হলেন প্রতারক চক্রের প্রধান নেত্রকোনার জেলার মোহনগঞ্জ উপজেলার কানুহাই গ্রামের মৃত জানু মিয়ার ছেলে মজনু মিয়া, কালিয়াজুুরী থানার নূরপুর গ্রামের মতিউর রহমানের ছেলে ওয়াসিম মিয়া (৩৫) ও হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার রমশ্রী গ্রামের মকছুদ আলীর ছেলে মুখলেছ আলী (৩০)।
আজ বুধবার তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।
জানা যায়, ‘ডিজিটাল মার্কেটিং ডিসকাউন্ট অফার’ এর নামে ১০০ টাকার মূল্যে স্ক্র্যাচকার্ড পূরনের মাধ্যমে টিভি, ফ্রিজ, স্মার্টফোনসহ বিভিন্ন আকর্ষণীয় অধিক মূল্যের দ্রব্যে পাওয়া যাবে এমন লোভনীয় অফার দিয়ে
ক্রেতাদের প্ররোচিত করে রানীগঞ্জের ইসলামপুর এলাকায় দোকানঘর ভাড়া নিয়ে বেআইনিভাবে লটারির আয়োজনে করে হাতিয়ে দিচ্ছিল মোটা অংকের টাকা। সন্ধ্যার দিকে এমন খবর পেয়ে জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার (এসিল্যান্ড) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইয়াসির আরাফাতের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের একটি দল অভিযান চালিয়ে হাতেনাতে প্রতারক চক্রের তিন কে আটক করে। এসময় ডিনার সেট, ডাবল স্টিল বডির গ্যাসের চুলা, হাডি সেট, আয়রন মিক্সার বেøন্ডার, পানির ফিল্ডার, কারিকুকারসহ বিপুল পরিমানের বিভিন্ন ধরনের বিপুল পরিমানের দ্রব্য জব্দ করে স্থানীয় ওয়ার্ডের ইউপি সদস্য ইসহাক আলীর জিম্মায় রাখা হয়েছে। তবে টিভি, ফ্রিজ, স্মার্টফোন অভিযানকালে পাওয়া যায় নি।
ভ্রাম্যমান আদালতের বিচারক জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার (এসিল্যান্ড) এ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ইয়াসির আরাফাত জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, আটককৃতদের স্বীকারোক্তির পর ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৪ ধারা মোতাবেক মিথ্যা বিজ্ঞাপন দ্বারা ক্রেতা সাধারণকে প্রতারিত করার অপরাধে তাদেরকে দÐ প্রদান করা হয়েছে।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, দÐপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে।
Leave a Reply