1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম:

জগন্নাথপুরে চাচাত্ব ভাইয়ের আঘাতে ‘বাক প্রতিবন্ধি’ ব্যক্তি নিহত

  • Update Time : রবিবার, ১৭ মে, ২০২০
  • ২০৫৯ Time View

স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুরে তুচ্ছ বিষয় নিয়ে চাচাত্ব ভাইয়ের হাতে চাচাত্ব ভাই নিহত হয়েছে। নিহত ব্যক্তি একজন বাক প্রতিবন্ধি।
আজ রোববার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।

জানা যায়, গত শনিবার সন্ধ্যায় উপজেলার মিরপুর ইউনিয়নের আটঘর গ্রামের হামরু মিয়ার ছেলে
ফখরুল ইসলামের সঙ্গে তাঁরই চাচাত্ব ভাই বাক প্রতিবন্ধী সাদিকুর রহমান খান (৫০) এর গাছের আম পাড়া নিয়ে বিরোধ সৃষ্টি হয়। এক পর্য়ায়ে সাদিকুরের মাথায় ফখরুল ইসলাম আঘাত করলে এতে তিনি গুরুত্বর আহত হন। পরে তাকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তিনি আজ রোববার সকালে মারা যান। নিহত সাদিকুল ইসলাম খান মৃত সামছুউদ্দিনের ছেলে।

এলাকার য্বুক লিতু খান জানান, হামলাকারী একজন মানসিক প্রতিবন্ধি। তিনি লন্ডনফেরত প্রবাসি। পরিবারের লোকজন জানিয়েছেন হঠাৎ করে অতর্কিতভাবে হামলার ঘটনায় তিনি মারা যান। তবে তাদের মধ্যে কোন বিরোধ ছিল না।

স্থানীয় ইউপি সদস্য খলিলুর রহমান জানান, গাছের আমপাড়া নিয়ে দুই চাচাত্ব ভাইয়ের মধ্যে বিরোধের ঘটনা ঘটে। এঘটনায় আহত বোবা (বাক প্রতিবন্ধি) আজ সকালে মারা গেছেন।

জগন্নাথপুর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, হামলাকারী একজন মস্তিক বিবৃত (পাগল)।
এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com