1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম:
অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা

অন্ধের মতো প্রকল্প বাস্তবায়ন নয়: পরিকল্পনামন্ত্রী

  • Update Time : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৪৭ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, প্রকল্প একনেকে (জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি) পাস হওয়া মানেই অন্ধের মতো বাস্তবায়ন নয়। প্রকল্প পাসের পরও আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ অব্যাহত রাখবো। যেখানে যা কমানোর দরকার তা কমাবো। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) একনেক সভায় মোট ৫ প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। সভায় অনুমোদিত প্রকল্পগুলোর মোট ব্যয় ধরা হয়েছে ১ হাজার ২৬৬ কোটি টাকা।
গণভবন থেকে সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। গণভবনে প্রধানমন্ত্রী ছাড়াও অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ও পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান উপস্থিত ছিলেন।
অন্যদিকে, শেরেবাংলা নগর এনইসি সম্মেলনকক্ষে সংশ্লিষ্ট মন্ত্রী-সচিবরা উপস্থিত ছিলেন। সভা শেষে প্রকল্পের সার্বিক বিষয় সাংবাদিকদের সামনে উপস্থাপন করেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।
পরিকল্পনা মন্ত্রী বলেন, প্রকল্প পাসের পরেই যেমন খুশি তেমনভাবে খরচ করা যাবে, বিষয়টা এমন নয়। আমরা পাস হওয়া প্রকল্পেও তদারকি করে ব্যয় কমাতে পারি। জনগণের এক টাকাও যদি সাশ্রয় করতে পারি এটা বড় পাওয়া।
ইলিশ উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, ইলিশ প্রাকৃতিকভাবেই আমাদের একক সম্পদ। এটা জাতিসংঘের মাধ্যমে স্বীকৃত। সুতরাং ইলিশ সংরক্ষণ ও উন্নয়ন অব্যাহত রাখতে হবে। ইলিশ সমন্ধে আমাদের বৈজ্ঞানিক ধারণা নেই। এটা নিয়ে কাজ করতে হবে।
প্রকল্পে বাড়তি গাড়ি কেনা প্রসঙ্গে এম এ মান্নান বলেন, কোনো প্রকল্পেই অহেতুক বাড়তি গাড়ি অনুমোদন দেওয়া হবে না। প্রকল্পে গাড়ি অনুমোদন দেওয়ার বিষয়ে আমার সচিব ও সদস্যরা (সচিব) গভীরভাবে পর্যবেক্ষণ করবেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com