1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী হাইকোর্টের নির্দেশনায় দায়িত্বে ফিরলেন সুনামগঞ্জের দুই ইউপি চেয়ারম্যান গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে : তথ্যমন্ত্রী নেত্রকোণায় মাছ ধরার সময় বজ্রপাতে যুবক নিহত

স্ত্রীকে লাগেজে ভরে সীমান্ত পাড়ি দিতে গিয়ে দম্পতি আটক

  • Update Time : বুধবার, ১৮ মার্চ, ২০১৫
  • ৭৩৬ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক- স্ত্রীর পাসপোর্ট না থাকায়, তাকে লাগেজে ভরেই সীমান্ত পাড়ি দিতে গিয়ে আটক হয়েছেন এক ফরাসি-রাশিয়ান দম্পতি। এক ফরাসি নাগরিক বিয়ে করেছেন রাশিয়ায়। স্ত্রীকে তিনি নিয়ে যেতে চাইলেন নিজ দেশ ফ্রান্সে। কিন্তু স্ত্রীর পাসপোর্ট না থাকায় বাঁধলো বিপত্তি। কেননা, ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত (ইইউ) দেশের নাগরিকরা এক দেশ থেকে আরেক দেশে পাসপোর্ট ছাড়াই যেতে পারেন। কিন্তু রাশিয়া যেহেতু ইইউর সদস্য নয়, সেহেতু স্ত্রীকে নিয়ে বিনা পাসপোর্টে ফ্রান্সে নিয়ে যাওয়া সম্ভবও নয়। অগত্যা এক কূটবুদ্ধি আঁটলেন বর। নিজের স্ত্রীকে বড় আকারের একটি লাগেজে ঢুকিয়ে নিয়ে যেতে চাইলেন ফ্রান্সে। কিন্তু পোল্যান্ডে এসেই ধরা খেয়ে গেলেন এ দম্পতি। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। খবরে বলা হয়, বেলারুশ-পোল্যান্ড সীমান্তের কাছে অবস্থিত টেরেসপাল শহরের একটি রেলস্টেশন থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়। পোলিশ সীমান্তরক্ষী বাহিনীর মুখপাত্র দারিউসজ সিইনিক্কি জানান, ওই ব্যক্তির বিশাল লাগেজ দেখে কর্মরত কর্মকর্তাদের সন্দেহ হয়। পরে লাগেজ খুলে দেখা গেল ভেতরে আছে জলজ্যান্ত এক নারী! এখন পর্যন্ত ওই নারী সুস্থ আছেন বলে জানালেন তিনি। এমনকি তার চিকিৎসারও প্রয়োজন হয়নি। জিজ্ঞাসাবাদে ওই দম্পতি জানিয়েছেন, রাশিয়ার রাজধানী মস্কো থেকে ট্রেনে চড়ে ফ্রান্সের উদ্দেশে রওনা দেন তারা। পোলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের বেলারুশে ফেরত পাঠানো হবে। তবে রাশিয়ান স্ত্রীকে ফ্রান্সে নিয়ে যেতে চাইলে এত কঠিন উপায় না বের করলেও হতো ফরাসি বরের। কেননা, ইইউভুক্ত দেশের নাগরিকরা বাইরের দেশীয় স্বামী বা স্ত্রীকে পাসপোর্ট ছাড়াই দেশে নিয়ে আসতে পারেন। তবে এ ক্ষেত্রে নিজেদের বৈবাহিক সম্পর্কের প্রমাণ দিতে হয়। কিন্তু সেটি না করে অবৈধ পথই বেছে নিয়েছিলেন ওই দম্পতি। এর ফলে তাদের তিন বছরের কারাদণ্ড হতে পারে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com