1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২০ জুন ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী

সিলেট শিল্পকলা একাডেমীতে রাধারমণ স্মরণ ও সংগীত উৎসব উদ্যাপিত

  • Update Time : শুক্রবার, ৬ নভেম্বর, ২০১৫
  • ৫১৫ Time View

সিলেট সংবাদদাতা- ডেস্ক- মরমি কবি রাধারমণ দত্তের মৃত্যুশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে সিলেট জেলা শিল্পকলা একাডেমীর উদ্যোগে গতকাল বিকেলে নগরীর পূর্ব শাহী ঈদগাহস্থ একাডেমী মিলনায়তনে আয়োজন করা হয় রাধারমণ স্মরণ ও সংগীত উৎসবের। অনুষ্ঠানে রাধারমণ দত্তকে নিয়ে আলোচনার পাশাপাশি ছিল তাঁরই রচিত ও সুরারোপিত গান নিয়ে একক ও দলীয় পরিবেশনা। সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম ফেরদৌস-এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার মোঃ জামাল উদ্দীন আহমেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিলেট জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্ত। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেট্রোপলিটন ইউনির্ভাসিটির পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক নন্দলাল শর্মা, কবি ও গবেষক শুভেন্দু ইমাম, সিলেট কমার্স কলেজের অধ্যক্ষ ড. মোস্তাক আহমাদ দীন এবং জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ। শিল্পকলার প্রশিক্ষণার্থী আবু বকর মো. আল আমিনের সঞ্চালনায় রাধারমণের সংগীত পরিবেশন করেন একাডেমীর সংগীত (শিশু ও সাধারণ) বিভাগ, রাধারমণ স্মৃতি তর্পন, আরকুম শাহ শিল্পী গোষ্ঠী, নবারুন সংগীত বিদ্যালয় এবং প্রবীণ লোকসংগীত শিল্পী সুষমা দাস, লাভলী দেব, শামীম আহমদ, মরিয়ম বেগম সুরমা, সঞ্চিতা তালুকদার ও অর্ণিষা দাশ পর্ণা। এছাড়া উদ্বোধনী নৃত্য ও সংগীত পরিচালনায় ছিলেন হিমাংশু বিশ^াস, অনিমেষ বিজয় চৌধুরী এবং বিপুল শর্মা। রাধারমণকে নিয়ে পরিবেশিত সকল পরিবেশনাই আগত দর্শকদের মুগ্ধ করে

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com