1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম:
সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

রোগী সামলাতে হিমশিম খাচ্ছে বৃটেনের হাসপাতাল

  • Update Time : সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০
  • ৪৮২ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়েছে যুক্তরাজ্য জুড়ে। হাসপাতালে ভর্তি হচ্ছে প্রতিদিন অসংখ্য মানুষ। সার্বিক পরিস্থিতিতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতালগুলোকে। দক্ষিণ লন্ডনের হাসপাতাল কর্তৃপক্ষ রোগী বাড়ার বিষয়টিকে ব্যাখা করছে, ‘বাস্তব চাপ’ হিসেবে।

রোগী বাড়ার সঙ্গে সঙ্গে চাপ বেড়েছে অ্যাম্বুলেন্স সার্ভিসেও। এমনই একটি অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, লন্ডনে প্রতিদিন অন্তত ৮ হাজার রোগীর ডাক পাচ্ছে স্বাস্থ্যসেবা কর্তৃপক্ষ। তারা রোগী গ্রহণ সংক্রান্ত যেকোনও তথ্যের জন্য শুধু অ্যাম্বুলেন্স নয় বরং ‘৯৯৯’-এ ফোন করতে বলেছে।

যুক্তরাজ্যজুড়ে সর্বশেষ রোববার করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে ৩০ হাজার ৫০১ জন। এবং এতে ৩১৬ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, যুক্তরাজ্যের কিছু অঞ্চলে করোনা আক্রান্তের সংখ্যা ব্যাপকহারে বাড়ছে। এতে হাসপাতালগুলোকে ‘তীব্র চাপ’ সামলাতে হচ্ছে। হিমশিম খাচ্ছেন স্বাস্থ্যকর্মীরাও।

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে প্রথম করোনার অস্তিত্ব শনাক্ত হয়। এরপর তা সারাবিশ্বে ছড়িয়ে পড়ে।

যুক্তরাজ্যে প্রথম শনাক্ত হওয়া ভাইরাস ছাড়াও সম্প্রতি ছড়িয়েছে ভাইরাসের নতুন ধরন। এ নিয়ে আতঙ্ক বিরাজ করছে। এরই মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর হয়েছে কর্তৃপক্ষ। শুরু হয়েছে ভ্যাকসিনের প্রয়োগও।

সুত্র-সমকাল

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com