1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন

জগন্নাথপুরে স্বতন্ত্র প্রার্থী আক্তারুজ্জামান বিজয়ী

  • Update Time : শনিবার, ১৬ জানুয়ারী, ২০২১
  • ২০২৪ Time View

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভায় প্রথমবারের মতো ইভিএমে আজ শনিবার ভোটগ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনে দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র আক্তারুজ্জামান আক্তার। তিনি চামচ প্রতিকে ৮ হাজার ৩শ’ ৫৮ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের দলীয় প্রার্থী মিজানুর রশীদ ভূঁইয়া ৮ হাজার ১৮ ভোট পেয়েছেন নৌকা প্রতিকে । এছাড়া বিএনপির দলীয় প্রার্থী হারুনুজ্জামান হারুন ধানের শীষে    ভোট পেয়েছেন ৮শ’ ১৭।

বিজয়ী প্রার্থী আক্তারুজ্জামান আক্তার বলেন, ভোটারদের সুচিশ্চিত রায়ে আমি বিজয়ী হয়েছি। এজন্য আমি কৃতজ্ঞ।

জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান বলেন, বেসরকারিভাবে স্বতন্ত্র প্রার্থী আক্তারুজ্জামান বিজয়ী হয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com