1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে নৌকাডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করলেন এমপি, দিলেন অনুদান জগন্নাথপুরে শফিকুল আহমদ ভূঁইয়া ইসলামিক সেন্টারে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জগন্নাথপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের ভোটযুদ্ধ কাল:ভোটারের রায়ের অপেক্ষা সিলেটে ট্রিপল মার্ডার,বাবা-মায়ের শেষ বিদায়ে প্রবাসী সন্তানরা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ আজ আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর ইসলামের দৃষ্টিতে বন্ধুত্ব ও বিরোধের মানদণ্ড এসএসসির রেজাল্ট দেখতে বেরিয়ে নিখোঁজ পরীক্ষার্থী ৪ দিন পর উদ্ধার সীতাকুণ্ডের জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় ৯ জনের মৃত্যু রাহুলের হুঁশিয়ারি ‘পদত্যাগ না করা পর্যন্ত মোদি-অমিতকে ঘুমাতে দেব না’

আল জাজিরার তথ্য বিকৃতিতে মামলা করব: পররাষ্ট্রমন্ত্রী

  • Update Time : শনিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৬৫ Time View

জগন্নাথপুর২৪ জেস্ক::

বাংলাদেশে আল জাজিরা চ্যানেলের সম্প্রচার বন্ধ এবং বাংলাদেশ নিয়ে তাদের প্রতিবেদনের কারণে আইনি ব্যবস্থা নেওয়া হবে কি-না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, পাবলিক বুঝেছে এটা মিথ্যা। তবে যেগুলো তথ্যগত ভুল বা বিকৃতি সে বিষয়ে আমরা দেখব এবং আমরা মামলা করব। আমরা সেটার কাজ করছি।

শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘সম্প্রতি আল জাজিরায় প্রচারিত প্রতিবেদন নিয়ে আজকে একটা ভালো লেখা বের হয়েছে। বাংলাদেশ প্রতিদিনের বোরহান কবির লিখেছেন। উনি অনেক টেকনিক্যাল জিনিস তুলে ধরেছেন। প্রতিবেদনে অনেক বিষয় খুব সুন্দর করে এডিটিং করা হয়েছে। যা সাধারণ পাবলিক বুঝবে না

তিনি আরও বলেন, ‘আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিনি। ওনাকে এখন এসএসএফ গার্ড দেয়। কিন্তু ওনার এই ৪৫ বছরের রাজনৈতিক জীবনে কোনোদিন কোনো বডিগার্ড ছিল না। ওনার বডিগার্ড হলো ওনার সব নেতাকর্মীরা। কোনোদিন আমরা দেখিনি উনি পয়সা দিয়ে বডিগার্ড রেখেছেন। ওখানে (আল জাজিরার প্রতিবেদনে) বলা হয়েছে, ওনার দুই বডিগার্ড… এখন নেত্রী যখন বক্তৃতা দেন পেছনে অনেক লোক দাঁড়ান। একজন কোথায় কখন দাঁড়াইছেন… হ্যা, আমরা গণতান্ত্রিক দেশ। আমিও যখন বক্তৃতা দেই আমার পেছনে বহু লোক দাঁড়ায়। আমি তাদের খুব কম লোককেই চিনি। কিন্তু ওখানে (আল জাজিরার প্রতিবেদনে) একজনের ছবি দিয়ে বলছে, ওটা ওনার (শেখ হাসিনার) বডিগার্ড। এই রকম মিথ্যা তথ্য! এটা এভাবে টেকনিক্যালি জোড়াতালি দিয়ে করেছে যে কারণে আল জাজিরা অনেক ক্রেডিবিলিটি হারিয়ে ফেলেছে।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এখনও আন্তর্জাতিকভাবে আমাদের দেশকে দরিদ্র হিসেবে তুলে ধরা হয়। এটা বিদেশিরা তুলে ধরে না। আমাদের লোকরাই এগুলো চিত্রায়িত করে মনে আনন্দ পায়। ফলে তাদের মনমানসিকতার পরিবর্তন প্রয়োজন। আমাদের দেশে এটা দেখানো হয় বলেই বিদেশিরা এটা পিক করে। আমরা দরিদ্র ছিলাম এটা সত্য। এখন অবস্থার ব্যাপক পরিবর্তন হয়েছে। কিন্তু আপনাদের মিডিয়াতে এই তুলনামূলক পরিবর্তনের চিত্রটা দেখি না।’

তিনি আরও বলেন, ‘প্রায়ই মিডিয়ায় বলা হয় আমাদের দেশে বিচারবহির্ভুত হত্যাকাণ্ড বেশি। এগুলা আমাদের কিছু মুরুব্বিরা বলেন আর আপনারা হইচই শুরু করেন। আমি দেখলাম, আমাদের এখানে যে সময়ে ১৭ জন, ১৮ জন কিলিং হয়েছে, সেই একই সময়ে আমেরিকায় ৯৯৬ জন, ১ হাজার ০৪ জনকে পুলিশ গুলি করে মেরে ফেলেছে। আমরা চাই না একটা লোকও এভাবে মরুক। কিন্তু অন্যান্য জায়গাও এমন দুর্ঘটনা ঘটতেছে।’

আব্দুল মোমেন বলেন, ‘আমাদের এখানে রেপ হলে টেলিভিশনে সপ্তাহের পর সপ্তাহ একই কাহিনি তুলে ধরে। অথচ আমেরিকাতে গত বছর ৮৫ হাজার লোক রেপ হয়েছে। তার কোনো ছবি তাদের টিভিতে দেখেছেন কখনও? এটাই আমি বলেছি যে, আপনারা যখন দেবেন, দেয়ার শুড বি অ্যা ব্যালেন্স রিপোর্টিং।’

শুক্রবার রাখাইন রাজ্যে মিয়ানমার সেনাবাহিনীর একটি দলের পরিদর্শন বিষয়ে প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের কাছে খবর এসেছে রাখাইনে যেসব রোহিঙ্গারা আছেন তাদের ক্যাম্পে মিটিটারি কমান্ডাররা গিয়েছে। তখন তাদের মুরুব্বিরা তাদের অভিযোগের কথা বলেছে। এবং সেনা কর্মকর্তারা ধাপে ধাপে তাদের অবস্থার পরিবর্তন করার কথা বলেছে। এগুলো শুনে কক্সবাজারের কুতুপালং এলাকায় ক্যাম্পে খুব খুশি লোকজন। এটা ভালো খবর। তবে আমাদের সরাসরি ওদের সরকার এ বিষয়ে বললে তখন সেটা দেখার বিষয়।’

তিনি বলেন, ‘ওদের (মিয়ানমার) নতুন সরকার শুধু একটা চিঠি দিয়েছে যে, কী কারণে ওরা ক্ষমতা দখল করেছে। এরপর আর আমরা কোনো তথ্য পাইনি।’

সুত্র-সমকাল

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com