1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে নৌকাডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করলেন এমপি, দিলেন অনুদান জগন্নাথপুরে শফিকুল আহমদ ভূঁইয়া ইসলামিক সেন্টারে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জগন্নাথপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের ভোটযুদ্ধ কাল:ভোটারের রায়ের অপেক্ষা সিলেটে ট্রিপল মার্ডার,বাবা-মায়ের শেষ বিদায়ে প্রবাসী সন্তানরা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ আজ আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর ইসলামের দৃষ্টিতে বন্ধুত্ব ও বিরোধের মানদণ্ড এসএসসির রেজাল্ট দেখতে বেরিয়ে নিখোঁজ পরীক্ষার্থী ৪ দিন পর উদ্ধার সীতাকুণ্ডের জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় ৯ জনের মৃত্যু রাহুলের হুঁশিয়ারি ‘পদত্যাগ না করা পর্যন্ত মোদি-অমিতকে ঘুমাতে দেব না’

দ.সুনামগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

  • Update Time : শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৩৪ Time View

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি::
দক্ষিণ সুনামগঞ্জের ডাবরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১ জন নিহত ও ২ জন গুরুতর আহত হয়েছেন। আহতদেরকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত ব্যক্তির নাম শান্ত রায় (২২)। তিনি দিরাই থানার ছন্নারচর ইউনিয়নের ছন্নারচর গ্রামের গ্রামের পান্ডপ রায়ের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে সিলেট থেকে দিরাইয়ের ছন্নারচরে যাওয়ার উদ্দেশ্যে বন্ধুদের সাথে রওয়ানা দেন নিহত শান্ত রায়। সকাল সাড়ে ৯টায় সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাগলা সংলগ্ন ডাবরের মাহদি অটো রাইস মিলের সামনে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় মোটরসাইকেল (সিলেট-ল-১১ ৭১৩৩) সহ ৩ আরোহী। এতে ঘটনাস্থলেই নিহত হন শান্ত রায়। গুরুতর আহত অবস্থায় দু’জনকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোক্তাদির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com