1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম:
সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী

টিকার দ্বিতীয় চালান আসছে ২২শে ফেব্রুয়ারি

  • Update Time : সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৮৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

ভারতের সিরাম ইনস্টিটিউটে উৎপাদিত করোনা ভাইরাসের টিকার দ্বিতীয় চালান আগামী ২২শে ফেব্রুয়ারি আসবে বলে জানিয়েছেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন। আজ রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনা টিকা নেয়ার পর গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। পাপন বলেন, আগামী ২২শে ফেব্রুয়ারি টিকার দ্বিতীয় চালান আসবে। এখন পর্যন্ত ৩০ লাখ টিকা আনার চিন্তাভাবনা চলছে। আমাদের চাহিদার ওপর টিকার সংখ্যা কম-বেশি হতে পারে। কারণ এখনও ৬০ লাখের বেশি টিকার মজুদ রয়েছে। টিকা নিয়ে কোনো সংকট হবে না। পাপন বলেন, ‘আমি শুরু থেকে বলে আসছি, এ টিকা হলো সবচেয়ে নিরাপদ টিকা।

কার্যকারিতা আছে তবে সবচেয়ে বড় গুণ হলো এ টিকা নিরাপদ। গত ২০ জানুয়ারি ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনেকার ২০ লাখ ডোজ টিকা ভারত সরকার উপহার হিসেবে বাংলাদেশে পাঠায়। পরবর্তীতে কেনা টিকার ৫০ লাখের প্রথম চালান আসে ২৫ জানুয়ারি। ৭ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী টিকাদান শুরু হয়। গতকাল (১৪ ফেব্রুয়ারি) পর্যন্ত নয় লাখেরও বেশি মানুষ টিকা নিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com