1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন

দুই উড়োজাহাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

  • Update Time : রবিবার, ১৪ মার্চ, ২০২১
  • ২৮৭ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

দেশের অভ্যন্তরীণ রুটে অত্যাধুনিক দুটি উড়োজাহাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বেলা ১১টায় গণভবন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে  ‘আকাশতরী’ ও ‘শ্বেতবলাকা’ নামে উড়োজাহাজ দুটির বাণিজ্যিক কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। এরপরই দেশের ভেতরে নতুন তৈরি একটি রুট এবং বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ দুটি গন্তব্যে প্রথমবার যাত্রী পরিবহন করবে বিমান দুটি। বিমান বাংলাদেশ জানিয়েছে, কানাডিয়ান প্রতিষ্ঠান ডি হ্যাভিল্যান্ডের তৈরি ৭৪ সিটের উড়োজাহাজ দুটি খুব ছোট রানওয়ে থেকে উড্ডয়ন করতে পারে এবং এর জ্বালানি খরচও তুলনামূলকভাবে কম। এই মডেলের বিমানগুলোতে কেবিন নয়েজ সাপ্রেশনের ব্যবস্থা রয়েছে। এ ছাড়া পরিবেশবান্ধব এবং অধিক সুযোগ-সুবিধা সমৃদ্ধ এ উড়োজাহাজে রয়েছে হেপা ফিল্টার প্রযুক্তি যা মাত্র চার মিনিটেই ব্যাকটেরিয়া, ভাইরাসসহ অন্যান্য জীবাণু ধ্বংস করার মাধ্যমে উড়োজাহাজের অভ্যন্তরের বাতাসকে সম্পূর্ণ বিশুদ্ধ করে যা যাত্রীদের যাত্রাকে করে তোলে অধিক নিরাপদ।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com