1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে নৌকাডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করলেন এমপি, দিলেন অনুদান জগন্নাথপুরে শফিকুল আহমদ ভূঁইয়া ইসলামিক সেন্টারে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জগন্নাথপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের ভোটযুদ্ধ কাল:ভোটারের রায়ের অপেক্ষা সিলেটে ট্রিপল মার্ডার,বাবা-মায়ের শেষ বিদায়ে প্রবাসী সন্তানরা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ আজ আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর ইসলামের দৃষ্টিতে বন্ধুত্ব ও বিরোধের মানদণ্ড এসএসসির রেজাল্ট দেখতে বেরিয়ে নিখোঁজ পরীক্ষার্থী ৪ দিন পর উদ্ধার সীতাকুণ্ডের জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় ৯ জনের মৃত্যু রাহুলের হুঁশিয়ারি ‘পদত্যাগ না করা পর্যন্ত মোদি-অমিতকে ঘুমাতে দেব না’

জাতীয়পার্টির প্রাথী চুড়ান্ত হচ্ছে আজ- জগন্নাথপুরে প্রাথীর দৌড়ে এগিয়ে সিরাজ

  • Update Time : রবিবার, ২৯ নভেম্বর, ২০১৫
  • ৫০৭ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:; তফসিল ঘোষণার পর রাজনৈতিক দলগুলোর মধ্যে সবার আগেই মেয়র পদে প্রার্থী চূড়ান্ত করতে যাচ্ছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।আজ (রবিবার) সিলেট বিভাগের ১৬ পৌরসভার সম্ভাব্য সকল প্রার্থীর সাক্ষাৎকার নেবেন তিনি। জগন্নাথপুর পৌরসভায়ও জাতীয়পার্টির প্রাথী থাকবে। ইতিমধ্যে জাতীয়পাটির প্রাথী হতে আবেদন ফরম সংগ্রহ করছেন এক সময়ের তুখোড় জাতীয় পাটি নেতা জগন্নাথপুর গ্রামের সিরাজুল ইসলাম সিরাজ।

এদিন সকাল ১০টায় জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী সম্ভাব্য প্রার্থীদের সাক্ষাৎকার শেষে তাদের তালিকা চূড়ান্ত করা হবে।

সিলেটের ৩টি পৌরসভায় জাপার সম্ভাব্য প্রাথীদের মধ্যে একক প্রার্থী রয়েছেন। তাদের মনোনয়ন পাওয়া প্রায় নিশ্চিত। তারা হলেন-সিলেটের গোলাপগঞ্জ পৌরসভায় জাপার সম্ভাব্য মেয়র প্রার্থী উপজেলা জাপার সাধারণ সম্পাদক আখলাকুর রহমান, কানাইঘাট উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক বাবুল আহমদ এবং জকিগঞ্জ পৌরসভার বর্তমান মেয়র ও পৌর জাতীয় পার্টির আহ্বায়ক নেতা আবদুল মালেক ফারুক।

জাপার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলার আহ্বায়ক আব্দুল্লাহ সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করে বলেন, সিলেটের তিন পৌরসভার জাপার সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে এ তিনজন একক। তাই মনোনয়ন তারা পেতে পারেন। তবে অন্য কেউ সাক্ষাৎকারে অংশ নিচ্ছেন কি না এ ব্যাপারে নিশ্চিত করে কিছু বলতে পারেননি তিনি। –

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com