1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে নৌকাডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করলেন এমপি, দিলেন অনুদান জগন্নাথপুরে শফিকুল আহমদ ভূঁইয়া ইসলামিক সেন্টারে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জগন্নাথপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের ভোটযুদ্ধ কাল:ভোটারের রায়ের অপেক্ষা সিলেটে ট্রিপল মার্ডার,বাবা-মায়ের শেষ বিদায়ে প্রবাসী সন্তানরা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ আজ আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর ইসলামের দৃষ্টিতে বন্ধুত্ব ও বিরোধের মানদণ্ড এসএসসির রেজাল্ট দেখতে বেরিয়ে নিখোঁজ পরীক্ষার্থী ৪ দিন পর উদ্ধার সীতাকুণ্ডের জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় ৯ জনের মৃত্যু রাহুলের হুঁশিয়ারি ‘পদত্যাগ না করা পর্যন্ত মোদি-অমিতকে ঘুমাতে দেব না’

জগন্নাথপুরের নলজুর নদী খনন নিয়ে লুটপাট চলছে

  • Update Time : শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১
  • ১৫৫৮ Time View

স্টাফ রিপোর্টার- সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার নলজুর নদী খনন নিয়ে লুটপাট চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঠিকাদারি প্রতিষ্ঠান ও পাউবোর বিরুদ্ধে অপরিকল্পিতভাবে নদী খনন করে নদী কে খালে রুপান্তরিত করার মাধ্যমে বরাদ্দকৃত অর্থ লুটপাট করা হচ্ছে। এছাড়াও নকশা অনুযায়ী নদী খনন না করে নদীরপাড়ে অবৈধ দখলদারদের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে লাখ লাখ টাকা। সম্প্রতি জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের সার্ভেয়ার নদীর সীমানা চিহ্নিত করে দিলেও পাউবো ও ঠিকাদারি প্রতিষ্ঠান সীমানা অনুযায়ী নদী খননের কাজ করছে না। অভিযোগ উঠেছে নদীর পাড়ে অবৈধ দখলদার ও জগন্নাথপুর বাজারের ব্যবসায়ীরা মোটা অংকের লেনদেনের মাধ্যমে অবৈধ দখল বহাল রাখেন। এমন কি নদী খননের মাটি দিয়ে অবৈধ দখলদারদের আরও ভরাট করা দেওয়া হচ্ছে।


নদী খননের নামে ঠিকাদারি প্রতিষ্ঠান ন্যাশন টেক ও পাউবোর কর্মকর্তারা লুটপাটের মহোৎসবে মেতে উঠেছেন। সাড়ে ৫ কোটি টাকা বরাদ্দের এত বড় প্রকল্পের কাজ চলমান থাকলেও পাউবোর এসও হাসানগাজী ব্যতিত বড় কোন কর্মকর্তার কাজ পরিদর্শন করতে দেখা যায়নি।
এলাকাবাসীর অভিযোগ নদী খননের মাটিগুলো নদীতে স্তুপ আকারে রাখা হয়েছে। ঠিকাদারী প্রতিষ্ঠান মাটি সরানোর কোন উদ্যোগ নিচ্ছে না। বৃষ্টি হলেই মাটিগুলো আবার নদীতে মিশে যাবে। এছাড়াও নদী খননের মাটি বিক্রি করে ঠিকাদারি প্রতিষ্ঠান ও পাউবোর লোকজন লাখ লাখ টাকাও হাতিয়ে নিচ্ছে। এসব অনিয়মে সম্পৃক্ত আছেন ঠিকাদারি প্রতিষ্ঠানের মাঠকর্মী  খায়রুল ইসলাম ও প্রকৌশলী কামরুজ্জামান সহ স্হানীয় কিছু সুযোগসন্ধানী দালাল।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়গুলো অবহিত করলে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান ঠিকাদারী প্রতিষ্ঠান ও পাউবোর লোকজনকে ডেকে খননকৃত মাটি সরানোর নির্দেশ দেন। পাশাপাশি তিনি নিজে উদ্যোগী হয়ে কিছু মাটি সরানোর কাজ করছেন। নদী খননের নামে লুটপাট প্রসঙ্গে জানতে চাইলে ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রকৌশলী কামরুজ্জামান খান বলেন, আমরা প্রাক্কলন অনুযায়ী কাজ করার চেষ্টা করেছি। কিছু কিছু এলাকায় প্রাক্কলন অনুযায়ী কাজ করতে প্রতিবন্ধকতা রয়েছে। বিষয়টি পানি উন্নয়ন বোর্ড কে আমরা লিখিত জানিয়েছি।
পানি উন্নয়ন বোর্ডের এসও হাসান গাজী বলেন, আমরা চেষ্টা করছি ঠিকমতো কাজ আদায় করতে। আমি হাওরের ফসল রক্ষা বেড়িবাঁধ নির্মাণ সংস্কার কাজ তদারকি নিয়ে ব্যস্ত। লুটপাটের বিষয় আমার জানা নেই।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান বলেন পানি উন্নয়ন বোর্ড কাজ বাস্তবায়ন করছে। আমরা পাউবোকে প্রাক্কলন অনুযায়ী কাজ করতে বলেছি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com