স্টাফ রিপোর্টার::
সরকারী নির্দেশনা অমান্য করে লকডাউনের মধ্যে দোকান খোলা রাখায় সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরে ছয় ব্যবসায়ী কে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান এই অর্থ দণ্ড্যাদেশ প্রদান করেন।
জানা যায়, মহামারি করোনাভাইসার সংক্রমণ ঠেকাতে সরকার কর্তৃক ‘কঠোর লকডাউন’ গতকাল বুধবার থেকে এক সপ্তাহের শুরু হয়েছে। লকডাউন কার্যকর করে বৃহস্পতিবার বিকেলে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের পক্ষে ইউএনও মেহেদী হাসানের নেতৃত্বে পৌরশহরের পৌর পয়েন্ট, মাদ্রাসা পয়েন্ট ও ইকড়ছই এলাকাসহ শহরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। অভিযানকালে সরকারী আইন অমান্য করে দোকান খোলা রাখা ছয় ব্যবসায়ী কে সাত হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান। তিনি জানান, করোনার সংক্রমণ রোধে সরকারী নির্দেশনা সবাই কে মান্য হবে। জরুরি প্রয়োজন ছাড়া বাহিরে বের না হওয়ার জন্য জনসাধারণের প্রতি আহবান জানিয়েছেন।
Leave a Reply