1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী হাইকোর্টের নির্দেশনায় দায়িত্বে ফিরলেন সুনামগঞ্জের দুই ইউপি চেয়ারম্যান

খুব অল্প সময়ের মধ্যে খুলে যাচ্ছে ফেসবুক

  • Update Time : বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০১৫
  • ৬২২ Time View

স্টাফ রিপোর্টার:; বাংলাদেশে বন্ধ থাকা ফেসবুক খুব অল্প সময়ে খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে তথ্যপ্রযুক্তি বিতর্ক উৎসব নিয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা বলেন। কবে নাগাদ ফেসবুক খুলে দেওয়া হচ্ছে- সাংবাদিকদের এমন প্রশ্নে পলক বলেন, ফেসবুক সদর দপ্তরের সাথে আমাদের যোগাযোগ হয়েছে। আশা করছি, খুব অল্প সময়ের মধ্যে আমরা ফেসবুক খুলে দিতে পারব।

ফেসবুক খুলে দেওয়ার নির্দিষ্ট সময় জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, সুনির্দিষ্ট দিন বা সময় বলতে পারছি না, তবে অল্প সময়ের মধ্যে ফেসবুক আনব্লক করে দেব। গত ১৮ নভেম্বর থেকে ফেসবুকসহ কয়েকটি যোগাযোগ অ্যাপ বন্ধ করার পর বাংলাদেশে অনেক ব্যবহারকারী বিকল্প পন্থায় তা ব্যবহার করছেন। নিরাপত্তার কারণ দেখিয়ে বন্ধ করা হলেও কবে নাগাদ এ মাধ্যমগুলো খুলে দেওয়া হবে তা এখনো নিশ্চিত করেনি সরকার।

ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে ফেসবুক কর্তৃপক্ষকে চিঠি পাঠানোর পর তার উত্তরে আলোচনার আগ্রহ প্রকাশ করেছে জনপ্রিয় এ সামাজিক যোগাযাগের মাধ্যম। আগামী ৬ বা ৭ ডিসেম্বর ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার কথা রয়েছে বলে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম জানিয়েছেন। তবে এই চিঠির সঙ্গে ফেসবুক খুলে দেওয়ার কোনো সম্পর্ক নেই জানিয়ে প্রতিমন্ত্রী বলেছিলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সবুজ সংকেত পেলেই খুলে দেওয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com