1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম:
সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী

জগন্নাথপুরে দুইশতাধিক দরিদ্র পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ

  • Update Time : মঙ্গলবার, ১১ মে, ২০২১
  • ২৮১ Time View

স্টাফ রিপোর্টার::

করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে আসন্ন পবিত্র ঈদুল ফেতর উপলক্ষ্যে সুনামগঞ্জের জগন্নাথপুরে দুস্থ, অসহায় ও দরিদ্রদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

গতকাল সোমবার (১০ মে) বিকেল ৫ টায় পেরেন্টস কেয়ার ফাউন্ডেশনে অর্থায়নে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নে রৌয়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে এই বিতরণী অনুষ্ঠিত হয়।

পেরেন্টস কেয়ার ফাউন্ডেশনে চেয়ারম্যান মন্জুরুল ইসলামে সভাপতিত্বে ও সাবেক উপজেলা ছাত্রলীগ নেতা আল মামুন জয়ের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য দেন- কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের উপ সাংস্কৃতিক সম্পাদক ফজলে রাব্বি স্বরন। বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের কার্যকরী কমিটির সদস্য নুরুল ইসলাম নুর মিয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রৌয়াইল বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক নুরুল ইসলাম, রৌয়াইল ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাফিজুর রহমান, সিলেট মহানগর আওয়ামী লীগের ২০ নং ওয়ার্ডের দপ্তর সম্পাদক শাহাজান সিরাজী, দক্ষিণ সুনামগঞ্জের শিমুল বাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিতু মিয়া, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম।

পরে জনপ্রতি দুই কেজি আলো, এক কেজি চিনি, ৫০০ গ্রাম দুধ, ৫০০ গ্রাম খেজুর ও দুই প্যাকেট সেমাই করে দুই শতাধিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া পেরেন্টস কেয়ার ফাউন্ডেশনে পক্ষে হতদরিদ্র আনোয়ার মিয়াকে একটি নতুন ঘর নির্মাণ করে দেয়া হয়। গতকাল সেই ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com