1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম:
অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা

জগন্নাথপুরে দোকান খোলা রেখে পালালেন ব্যবসায়ীরা,দণ্ডিত ৮ প্রতিষ্ঠান

  • Update Time : শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ১১২২ Time View

বিশেষ প্রতিনিধি:
মহামারি করোনার সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে চলছে এক সপ্তাহের কঠোর লকডাউন। এই পরিস্থিতিতে সুনামগঞ্জের জগন্নাথপুরে দোকানপাট খোলা রেখে জনসমাগম তৈরি করে চলছিল ব্যবসায়িক কার্যক্রম।
এ অবস্থায় কয়েকটি বাজারে আজ শনিবার (৩ জুলাই) অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। তখন অনেক ব্যবসায়ী দোকান খোলা রেখেই পালিয়ে যান। এ সময় ৮টি দোকানে জরিমানার পাশাপাশি বাজারের সকল ব্যবসায়ীকে সতর্ক করা হয়েছে।
জানা যায়, শনিবার দুপুরে উপজেলার ভবেরবাজার, মিরপুর, নয়াবন্দর বাজারসহ বিভিন্ন স্থানে অভিযান চলে। অভিযানকালে ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী ও পুলিশের উপস্থিতি দেখে দোকানপাট বন্ধ করতে শুরু হয় প্রতিযোগিতা। অনেকে দোকান খোলা রেখেই পালিয়ে যান। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জগন্নাথপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপম দাশের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান চালানো হয়। জরিমানা করা হয় ৮টি ব্যবসাপ্রতিষ্ঠানকে। এসব প্রতিষ্ঠান থেকে মোট ২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানকালে প্রশাসনের পক্ষ থেকে সামাজিক দূরত্ব নিশ্চিত করা ও জরুরি প্রয়োজন ছাড়া বাড়িতে থাকার ব্যাপারে প্রচার চালানো হয়। অভিযানকালে সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার সেলিম মিয়া উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জগন্নাথপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ বলেন, বাজারের দোকানপাট খোলা রেখে কেনাবেচা চলছিল। আমাদের উপস্থিতি টের পেয়েই দোকানগুলো খোলা রেখে ও বন্ধ করে অনেকে পালিয়েছেন। ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখায় ও স্বাস্থ্যবিধি না মানায় আমরা ৮টি ব্যবসাপ্রতিষ্ঠানকে অর্থদণ্ড প্রদান করেছি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com