1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম:
সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

কে হচ্ছেন তালেবান সরকারপ্রধান

  • Update Time : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১
  • ৩৬৩ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

আফগানিস্তানের রাজধানী কাবুল দখলের পর সরকার গঠনে তোড়জোড় শুরু করেছে তালেবান। এ প্রেক্ষাপটে দীর্ঘদিন পর সংগঠনের শীর্ষ নেতারা নির্বাসন থেকে দেশে ফিরছেন। আলোচনা চালাচ্ছেন সরকার গঠনের জন্য। ওই সশস্ত্র গোষ্ঠীর জন্য সরকার গঠন এখন সময়ের ব্যাপারমাত্র। এরই মধ্যে আলোচনা শুরু হয়েছে কে হচ্ছেন তালেবান সরকারের প্রধান।

গোষ্ঠীর সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা হলেও এখন পর্যন্ত যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে তাতে কাবুলে আসন্ন সরকারের প্রধান হচ্ছেন দলের রাজনৈতিক শাখাপ্রধান মোল্লা আব্দুল গনি বারাদার। খবর বিবিসির।

রোববার তালেবানের হাতে কাবুলের পতনের তিন দিনের মধ্যেই আফগানিস্তানে ফিরেছেন আব্দুল গনি। কাতারের দোহা থেকে একটি বিশেষ বিমানে করে মঙ্গলবার বেশ কয়েকজন সিনিয়র তালেবান নেতাকে নিয়ে কান্দাহারে ফেরেন তিনি।

যুক্তরাষ্ট্রের হামলার মুখে ২০০১ সালে তালেবানের অন্য নেতাদের সঙ্গে প্রথমে কাবুল, তারপর দেশ ছেড়ে পাকিস্তানে পালিয়েছিলেন তিনি। এরপর সন্ত্রাসের মামলায় আট বছর পাকিস্তানের কারাগারে ছিলেন। পরে দোহায় যান তিনি। দীর্ঘ ২০ বছরের নির্বাসন ও কারাবাসের পর বিজয়ীর বেশে দেশে ফেরেন তিনি। কাবুল দখলের পর রোববার দোহায় বসে যুদ্ধজয়ের ঘোষণা দেন এই বারাদার। বিজয়ের এ ঘোষণা কিন্তু হিবাতুল্লাহর কাছ থেকে আসেনি।

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মেরিল্যান্ডের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক ড. আসিম ইউসুফজাই বলেন, ‘আফগানিস্তানে তালেবানের সরকারই আসছে এবং বারাদারই যে তাদের ইসলামী আমিরাতের প্রেসিডেন্ট হচ্ছেন এ বিষয়ে আমার খুব একটা সন্দেহ নেই।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com